somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা মনে করেন নিজের বইয়ের প্রচার করা মহাপাপ তাদের উদ্দেশ্যে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের বইমেলায় আমার সম্পাদনায় একখান কিতাব বের হয়েছে। প্রচারণা তেমন ছিল না বলেই চলে। বইমেলায় গিয়েছিলাম মাত্র দুদিন। ফলাফল! বই কিনেছেন আমার গুটিকয়েক বন্ধু, কলিগ, ভার্সিটির লেকচারার এবং গোটা বিশ পচিশেক মানুষ।

আপনার প্রশ্নঃ লেখা ভাল হলে এমনিই মানুষ বই কিনবে।

আমার উত্তরঃ মনে করেন আমি ভাল লিখি, আপনি কি করে জেনেছেন? অপরিচিত কোন লেখকের বই পড়েছেন আপনি প্রচারণা না দেখে?

বাংলা একাডেমীতে গিয়ে দেখুন নিচে পরে আছে হাজার হাজার তরুন বই প্রকল্পের বই। একটা বই কিনে আসুন ১৫-২৫ টাকা দিয়ে। বাসায় এসে পড়ুন। দেখুন তাদের লেখা কোন অংশে মার্জিত লেখার চেয়ে খারাপ কিনা। একটু বাড়িয়ে বললে হুমায়ন আহমেদ, জাফর ইকবালও হতে পারতেন তারা লেখনি দিয়ে। হয়েছেন কি? আপনি কি তাদের বই পড়েছেন? এমনকি ৫০% কমিয়ে এখন ১৫টাকা করে একটা ৭০-৮০ পৃষ্ঠার বই বিক্রি করছে। এখনও কি আদৌ তাদের বই পড়ছেন?

আপনার প্রশ্নঃ নিজের বই প্রচারণা করলে সে কিভাবে লেখক হয়? তার তো মার্কেটিং এর চাকরী করা উচিৎ।

আমার উত্তরঃ ২০-৩০ হাজার টাকা আপনার পকেট থেকে ঢেলে নতুন লেখকদের বই প্রকাশ করে দেনতো, এজন্যে তাদের মার্কেটিং করা লাগেনা। ২-৩জন প্রকাশক বাদে কজন প্রকাশক নতুন লেখকদের বই পয়সা ছাড়া বের করে? আর সেই ২-৩জন প্রকাশকও বা কয়জন নতুন লেখককে সুযোগ দেয়?

শুনুন হযরত/জনাব/ঠাকুর, প্রতিবছর বইমেলায় আনুমানিক ৩৫০০+ বই বের হয়, যার মধ্যে ৩০০০+ ই নতুন লেখক (সোর্সঃ জানা নেই)। এটা প্রতিযোগিতার মার্কেট। যে যত ভাল প্রচারণা করতে পারবে তিনিই টিকে থাকবে। অন্যথায় ভাল লেখা ধুয়ে আপনি গিলে খেতে পারেন। পেট ভরবে।

একটা কথা বলি শুনুন, যেসব লেখকরা এখন নিজের প্রচারণা করছে তারাই আগামী, তারাই ভবিষ্যৎ। যারা প্রচারণা করছেনা তাদের লেখা যতই ভাল হোক না কেন তারা এই বাজারে কখনই টিকবেনা। মানুষের এখন খুড়ে খুড়ে প্রতিভা বের করার সময় নেই। যেটা চলছে সেটাই মানুষ খাবে।

আপনার প্রশ্নঃ তারপরেও নিজের বইয়ের প্রচারণা আরর নিজের গালে চুমা দেয়া একি কথা। আর যাদের প্রতিভা আছে তারা একসময় আলোচনায় আসবেই।

আমার উত্তরঃ একজন লেখকের প্রথম বই বিক্রি না হলেও স্বাভাবিকভাবে নিয়ে আবারো দ্বিতীয় বই বিক্রি হবে। সেটাও যদি একই ফলাফল দেয় তবে তৃতীয় বই বের করার আগে সে তিনহাজার বার ভাববে। আর আপনারা যতদিনে তার প্রতিভা খুঁজে বের করবেন ততদিনে সে কবরে।

সুতরাং, নতুন লেখকদের নিজেদের প্রচারণা দেখে জ্বালাপোড়া হওয়া বুদ্ধিজীবী ভাইয়েরা আবেগীয় দৃষ্টিকোণ থেকে না তাকিয়ে লেখকদের অবস্থাটাও একবার বুঝবেন অন্তত। তাদের পেটে লাথি মারবেন না।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×