somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপারসনিক স্পিডে তারাবীহ নামাজ পড়ানো হাফেজদের উদ্দেশে খোলা কথা

১০ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম তারাবীহ আদায় করতে গিয়ে একপ্রকার বিব্রত অবস্থায় পরে গেলাম। হাফেজ সাহেব মাত্র ২৬ মিনিটে ১০ রাকাত নামাজ সম্পন্ন করেছেন। এটা আমার কাছে সুপারসনিক স্পিডই মনে হয়েছে। আমি জানি হাফেজদের নিয়ে কথা বলা আমার কাছে ধৃষ্টতা দেখানোর মতই, কিন্তু তারপরেও না বলে পারছিনা। কাউকে না কাউকে মুখ খুলতেই হচ্ছে।

একসময় প্রচুর মানুষ তারাবীহ নামাজ পড়ত। এখনো পড়ছে তবে জনসংখ্যার হিসেব অনুযায়ী গড় হিসেব করলে অনেক মুসলমানই এই নামাজকে এড়িয়ে যাচ্ছেন। কারন অধিকাংশ তরুনরাই এখন এসব ধর্ম কর্মের ব্যাপারে ততটা ভাবেন না বা সিরিয়াস না। এটা একান্ত তাদের ব্যাক্তিগত ব্যাপার। আমি নিজেও ঠিকমত নামাজ পড়িনা, আমার পক্ষেও কথাগুলো বলা একপ্রকার হাস্যরসের খোরাক যোগাবার মতই।

এখন এই তারাবীহ নামাজ আদায় করা জনসংখ্যার জন্যে বেশ কিছু হাফেজ (সবাই নয়) অতি দ্রুতগতিতে নামাজ সম্পন্ন করেন যা দৃষ্টিকটু লাগে। এলাকার বয়স্ক মানুষরা আবার এই দ্রুত গতিতে সমর্থন করেন সময় বেচে যায় বলে। আমার কথা হচ্ছে আপনারা কুরআন থেকে তিলওয়াত করছেন যার একটা শব্দও স্পষ্ট বুঝা যাচ্ছেনা। শুধু শোনা যাচ্ছে কিছু একটা আওড়াচ্ছেন সুপারসনিক স্পিডে। সুরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ হচ্ছে- ‘ধীরস্থিরভাবে স্পষ্টরূপে কোরআন তেলাওয়াত কর।’ এখন কুরআন এমনভাবে তেলওয়াত করা হয় যে সামান্যতম স্পষ্টতা নেই তাতে। তাহলে এই রহমত, মাগফিরাত, নাজাতের মাসে কি কাজে লাগাতে পারলাম আমরা!

আসলে সমস্যাটা হাফেজদের নয়, সমস্যাটা আমাদের নিজেদেরই। আমরা যে মসজিদে নামাজ আদায় করি তার সাথে পাশ্ববর্তী মসজিদের সময়ের তুলনা করি। কে বেশি ফার্স্ট পড়াতে পারে এজন্যে আমরা হাফেজদের অনুরোধ করি যেন তারা দ্রুত নামাজ সম্পন্ন করতে পারে। আর এই চক্করে গিয়ে আমাদের সম্মুখীন হতে হয় সুপারসনিক স্পিডের।

বড় আফসোসের বিষয় যে আমরা ভারতীয় উপমহাদেশের মুসলমানরা ইসলামকে নিজেদের ইচ্ছেমত বানিয়ে নিয়েছি। নিজেদের ইচ্ছেমতো নিয়ম পালন করছি, ইচ্ছেমতো নিয়ম পালন করছিনা আবার ইচ্ছেমতো নিয়ম বানাচ্ছিও বটে। দেখা যাচ্ছে আমরা শেকড় থেকে বহুদুরে পরে আছি।

আগামীর সময়টা মুসলমান হিসেবে থাকাটা একটা পরীক্ষা বটে। আমি সকল মুসল্লী এবং হাফেজদের অনুরোধ করছি যেন এই একটি মাস সহীহ এবং শুদ্ধভাবে মনমুগ্ধকর তেলওয়াতের মাধ্যমে রোজাদারদের আত্মার খোরাক জোগাবেন। দয়া করে দ্রুতগতিতে নামাজ পড়াবেন না বা পড়াতে অনুরোধ করবেন না

বিঃদ্রঃ যারা মনে করছেন আমি ফেতনা ছড়াচ্ছি তাদের জন্যে এই লেখাটি নয়, কারো ঈমানে আঘাত হানলে ক্ষমাপ্রার্থী। আমার কাছে মনে হয়েছে আলোচনার মাধ্যমে এই অবস্থার সমাধান করা উচিৎ, এর বাইরে আমার কোন অভিপ্রায় নেই।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৯ বিকাল ৫:২৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×