এভাবে আর কতদিন? এর কি কোনই সমাধান নেই?
০৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি রংপুরের সন্তান। মঙ্গাপিড়ীত এলাকার মানুষ বলে বন্ধু বান্ধবদের খোটা হাসিমুখেই সহ্য করি। বন্ধুদের কটাক্ষের প্রতিবাদ তো করিইনা বরং আগামীতে এই দরিদ্র মানুষদের জন্য কিছু করার স্বপ্ন দেখি।
দুদিন হলো ঢাকার কর্মব্যস্ত জীবন ছেড়ে রংপুরে এসেছি বেড়াতে। গত দুই দিনে ক্ষুধার সাথে দরিদ্র মানুষের সংগ্রামের যে চিত্র আমি দেখেছি তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আমাদের গ্রামের মুদি দোকানের সামনে বসে আছি। একজন লোক এসে এক কেজি চাল এবং কিছু তেলু নুন কিনলো । লোকটি চলে যাবার পর দোকানী যা বললো তাতে আমি ভীষণ শক খেলাম। দোকানী বললো এই লোকটি দিনমজুর এবং সে তার পরিবারের একমাত্র উপার্জণক্ষম ব্যক্তি। লোকটির পরিবারের মোট সদস্য সংখ্যা পাঁচ। প্রতিদিন তাদের চাল লাগে তিন কেজি। গতকাল সে নিয়েছে দুই কেজি চাল, আজ নিলো এক কেজি। আজ সে এই এক কেজি চাল দিয়েই দিন কাটাবে।
ক্ষুধার সাথে মানুষের সংগ্রামের এই চিত্রটি আজ আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। খোঁজ নিয়ে জানলাম গ্রামে দিনমজুরদের মজুরি ১০০ টাকা। চালের দাম সর্বনিম্ন ৩৬ টাকা কেজি। যে পরিবারে প্রতিদিন ৩ কেজি চাল লাগে ১০০ টাকা দিয়ে তাদের শুধু চালের প্রয়োজনইতো মেটে না। অন্যান্য দৈনন্দিন চাহিদা তো অনেক পরের কথা।
এভাবে আর কতদিন? এর কি কোনই সমাধান নেই?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর্জেন্টিনার আরেকটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। দুই সোনালী যুগের(প্রথমটি ম্যারাডোনার সময়কাল আর দ্বিতীয়টি মেসির সময়কাল) শিরোপা জয়ে সময়ের ব্যবধান ছিলো ৩৬ বছর। দুই সোনালী যুগের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৮
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও...
...বাকিটুকু পড়ুন
যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী...
...বাকিটুকু পড়ুন