ঐ যে রাস্তায় বাস- ট্রাকগুলো চলছে
ঐ যে দোকানীটা বসে আছে......
পথ চেয়ে কোন এক ক্রেতার,
ঐ যে ঝিরি ঝিরি হিমেল বাতাস বইছে......
চেয়ে দেখ- রক্তিম আভা বিলিয়ে
সূর্যটা মেঘের আড়ালে চলে যাচ্ছে...
দেখছিস, পাখিরা দল বেঁধে নীড়ে ফিরে যাচ্ছে ...
দেখ, আকাশে মিটিমিটি তারারা জ্বলছে
ঐ যে এক টুকরো চাঁদের আলো ছড়িয়ে পড়ছে ...
ঘুমিয়ে আছিস ? দেখ -
সকালের সূর্যটা আবার ...
মেঘ থেকে বেড়িয়ে এসেছে ...
এভাবেই চলবে সব কিছু নিয়ম মত
শুধু থেমে যাবে আমার বুকের হৃদস্পন্দন ...
তখনও কি তুই রাখবি মনে আমাকে......?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




