পুরুষতান্ত্রিক এই সমাজব্যবস্থায় নারী তার শিশুকাল থেকেই নির্যাতনের শিকার। এবং এর শুরুটা অনেক সময় পরিবার থেকেই হয়! পারিবারিক পর্যায়ে শারীরিক, মানসিক, অর্থনৈতিক কিংবা যৌন নির্যাতনের কথা নারী কাউকে বলতে পারে না, আলোচনা করতে পারে না, পারে না প্রতিরোধের জন্য কোন সাহসী ভুমিকা রাখতে! জাতীয়ভাবে নারী নির্যাতনের জন্য কিছু ব্যবস্থা নেয়া হলেও পারিবারিক নির্যাতন সমুহ প্রতিরোধের জন্য কেউ এগিয়ে আসছে না! বিষয়টি সত্যি ভাবার মত। বংশের প্রদীপ জ্বালানোর জন্য যদি দুটি কন্যা সন্তান থাকে, নারীকে পুত্র সন্তান জন্মদানের জন্য বার বার সন্তান নিতে বাধ্য করা হয় ! দুর্ভাগ্যক্রমে সেই সন্তানগুলো যদি আবার কন্যা হয় তাহলে মা সহ সেই কন্যা সন্তানের উপর নেমে আসে নানা নির্যাতন এমন কি মেরেও ফেলা হয়! খাওয়া থেকে শুরু করে প্রতিটি বিষয়-এ ভাই- বোনের মধ্যে বৈষম্য সৃষ্টি করে দেয়া হয় এই পরিবার থেকেই! বেকার ছেলেকে বসিয়ে সারাজীবন খাওয়ানো যায় কিন্তু একটা বেকার মেয়েকে বা বিবাহযোগ্য মেয়েকে ( যার বিয়ে হয়নি বা হচ্ছে না) কথা শোনাতে কেউ ছাড়ে না, পারে না সেই বেকার ছেলেটার মত অসহায় বেকার মেয়েটার পাশে দাঁড়াতে ! যে ছেলেটার বিয়ে হয়নি সে পরিবারে থাকতে পারে কিন্তু যে মেয়েটার বিয়ে হয়নি বা হচ্ছে না সে পরিবারের কাছে বোঝা হয়ে যায়! সংসারকে টিকিয়ে রাখার জন্য একজন নারী পুরুষের বহু নির্যাতন সহ্য করে! চাকরি করেও একজন নারী তার ইচ্ছেমত খরচ করতে পারে না! পরিবারের মধ্যে ঘটে যাওয়া নারীর উপর এইসব নির্যাতন এর প্রতিকার হওয়া দরকার।
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।