মেঘের সাথে সখ্যতা আছে বলে কেউ আমাকে বলে মেঘবালিকা, বৃষ্টি হলেই কথা নেই, ভিজতেই হবে, তাই কেউ বা বলে বৃষ্টিবিলাসী , আর ছোট বড় ঝড়ে আমার সজীব ডাল পালা -গুলো নিস্তেজ হয়ে যায় তাই কেউ বা বলে ঝড়ো বালিকা---! একদিন আকাশের দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখি কালো মেঘের লুকোচুরি খেলা চলছে, কখনো বা কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশটা , কখনো একটু বা সাদা মেঘের ছায়া- বুঝলাম এ আমার মনের দ্বিধা - দ্বন্দ্ব, যা চলছে বেশ কিছু সময় ধরে --! এবার শুরু হল- হিমেল বাতাস- ঝিরিঝিরি বাতাসের মৃদু মৃদু ছন্দে মন নেচে উঠলো - বুঝলাম মেঘ কেটে যাচ্ছে- এরপর- ই শুরু হল- টুপ-টাপ বৃষ্টি, মানে দ্বিধা কেটে গেছে সময় এসেছে বৃষ্টিতে ভেজার, ঝম ঝম বৃষ্টির মন মাতাল করা ভালবাসায় ভিজে চললাম, হঠাৎ কোথায় যেন একটু বিদ্যুৎ চমকানি দেখলাম, মনের ভুল বলে উড়িয়ে দিলাম, কিন্তু ভুল ভেঙ্গে যেতে দেরি হল না হঠাৎ করেই ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, সেই সাথে বজ্রপাত, তবুও ঠায় দাঁড়িয়ে ভিজতে চাইলাম কিন্তু একি- এতো বৃষ্টি নয় কেমন যেন নোনা পানির স্বাদ --! তবে কি বৃষ্টির পানি থেমে গেছে...? এ কোন ঝড় ? যার কোন পূর্বাভাস ছিলো না, ছিলো না কোন প্রস্তুতি! ঝড়ের তাণ্ডবলীলায় আমার সজীব ডাল- পালাগুলো ভেঙ্গে যেতে লাগলো আমি শুধু শিকড়টাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম এক সময় মনে হল- শিকরও উপড়ে যাচ্ছে কিন্তু এ ভিত্তি তো আমার নিজের, চাইলেই কোন ঝড় এর তাণ্ডবলীলায় আমার ভিত্তি উড়ে যেতে পারে না, জানি ঝড়ের বেহিসেবি তাণ্ডবে আমার ডাল- পালাগুলো ভেঙ্গে গেছে, বজ্রপাতে ঝলসে গেছে কিছু অংশ কিন্তু পারেনি আমার অস্তিত্বকে মুছে ফেলতে, পারেনি আমার ভিত্তি নড়বড়ে করে দিতে- ! শুধু রেখে গেছে কিছু প্রশ্ন- যদি কখনো বৃষ্টিতে আবার ভিজি জানতে চাইবো - সেদিনের সেই ঝড়ের উৎপত্তিস্থল কোথায় ছিলো -------?
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।