somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুখে দাঁড়াতে হবে মেয়েদেরই !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামগ্রিক ভাবে বাংলাদেশে অপরাধ প্রবনতা বাড়ছে ! তাই মেয়েদের ওপর আক্রমন কোন বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করলে ভুল হবে। সেটা সামগ্রিক অবক্ষয়ের প্রতিফলন। সামাজিক জটিলতার ক্ষেত্রে এক পক্ষ আর পক্ষকে ঘায়েল করতে মেয়েদেরকেই লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়া হচ্ছে! আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা যুগে যুগে এমন-ই কায়েম হয়ে গেছে যে, মেয়েদের একটু উত্ত্যক্ত করা বা অপমান করাকে ছেলেরা তো বটেই অনেক মেয়েও প্রশ্রয়ের চোখে দেখে! দৃষ্টিভঙ্গি পাল্টানো প্রয়োজন! মাথা নিচু করে নয়। মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে হবে মেয়েদের। মেয়েদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে মেয়েদের-ই এগিয়ে আসতে হবে সবার আগে। এই শহরে, এই দেশে, বাসে, টেম্পোতে লেডিস সিটের সামনে এক শ্রেণীর পুরুশের ইচ্ছেকৃত ঠেলাঠেলি বা রাস্তা দিয়ে আসার সময় কোন মেয়ের প্রতি ছেলেদের ছুড়ে দেয়া মন্তব্য তো ইভটিজিং এর প্রাথমিক উদাহরন। আবার রাস্তাঘাটে বা পাড়ার টিজিং এ দেখা যায় অল্প বয়স্কদের প্রাধান্য । সহযাত্রী বা পথচারীরা প্রতিবাদ তো দূরে থাক, দেখেও না দেখার ভান করে! অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা লোকলজ্জার ভয়ে ব্যাপারটাকে চেপে যায়! আর এর ফলেই ঐ সমস্ত বিকৃত রুচির পুরুষ আরও জোর পায়। এক্ষেত্রে মেয়েদের-ই এগিয়ে এসে প্রতিবাদ করতে হবে। সবার সামনে পুরুষটির তথাকথিত ভদ্রতার মুখোশটা খুলে দিতে হবে। অফিসে আদালতে মহিলা সহকর্মীদের প্রতি কুরুচিপূর্ণ ইঙ্গিত করে তাচ্ছিল্য দেখিয়ে অনেক সময় মহিলাটির প্রতি অশ্লীল মন্তব্য ছুড়ে দিয়ে অনেকেই আনন্দ পান। আর তাই অফিসে সমস্ত মহিলা কর্মীকে একজোট হয়ে এর প্রতিবাদ জানাতে হবে।
এখনো অধিকাংশ পুরুষ কি ঘরে কি বাইরে মেয়েদের অসম্মান করে চলেন! পুরুষের মনে রাখা উচিত- নারী- পুরুষের সম্পর্ক চাটনি নয়! তারা একে অপরের পরিপুরক। মেয়েদের সম্মান দিয়ে, সহজ বন্ধুত্তের পথে চললে বিকৃত মনের ভাবটিও উধাও হয়, পরিবেশটাও সুন্দর হয়ে উঠে । মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত হলে বাড়ীতে, অফিসে, সমাজে সর্বত্র মেয়েরা নিজেদের সম্মান আদায় করে নিতে পারবে। নিজের উপর নির্ভরশীল হলে তার চিন্তার বিকাশও ঘটবে। ভাবতে শিখবে। তখন শুধু সে নিজের কথা না আর পাঁচজনের কথাও ভাববে। তাদের সাহায্যে এগিয়ে আসবে।সামগ্রিক চেতনাই ক্রমশ তখন বদলে যাবে। ফলে যৌথ প্রতিরোধ গড়ে উঠবে । যখন মেয়েরা সচেতন হবে, প্রতিবাদী হবে, বিকৃত মানসিকতার পুরুষদের মুখোমুখি হবে একমাত্র তখন-ই সম্ভব হবে এ দেশের মেয়েদের, প্রতিদিনের, প্রতিমুহূর্তের এইসব সমস্যার সমাধান। জানি এটা বড় কঠিন কাজ। কিন্তু তবুও মেয়েদের একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে।
একদিন হয়ত পুরুষ ও নারীরা সম্মিলিত ভাবে ঐসব বিকৃত মনের পুরুষের বিরুদ্ধে দাঁড়াবে । আর মেয়েরা তাদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা নিয়ে পথ চলতে পারবে। কাজ করবে। সংসার সামলাবে । কিন্তু এইসব সমস্যা সমাধানে প্রথমে মেয়েদের-ই এগিয়ে আসতে হবে। সচেতন হতে হবে নিজের সম্পর্কে । চারপাশের পরিবেশের মানুষ সম্পর্কে ।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×