কাজে বাইরে গিয়েছিলাম। রিকশায় ছিলাম। রাস্তায় প্রচুর ভিড়! সব বাহন-ই যেন ধাক্কা ধাক্কি করে চলছে! হঠাৎ করেই আমার রিকশার পাশে একটা বাইক এসে ধাক্কা লাগালো। এবং রিকশার চাকার সাথে বাইকের চাকা লেগে গিয়ে জটিল অবস্থা! এর-ই মধ্যে দেখি বাইক থেকে এক ছোকরা নেমে এসে রিকশাওয়ালার শার্টের কলার চেপে ধরে মারতে হাত উঠালো ! মেজাজ এমনিতেই ই খারাপ ছিল, এইবার বলে উঠলাম-অ্যাই ছোকরা থাম। ছোকরাটা ভ্যাবাচ্যাকা খেয়ে শার্টের কলার ছেড়ে দিল। বললাম- অই রিকশাওয়ালাকে মারতে আসলি কেন? দোষ তো তোর -ই ! ছোকরা মনে হয় ভাবেনি, রাস্তায় কোন মেয়ে তাকে এইভাবে তুই-তোকারি করতে পারে! এইবার সে আমতা আমতা করতে লাগলো এন তোতলাইতে তোতলাইতে বলতে লাগলো - আমার কি দোষ ? আমি বললাম- তোর না তো কার দোষ ? তুই- ই তো রিকশার সাথে বাইক এনে ধাক্কা লাগালি! এইবার ছোকরা অন্য প্রসঙ্গ বাদ দিয়ে বলতে লাগলো - আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমিও বললাম- তোকে তুই করে বলবো না তো কি আদর করে তুমি ডাকবো ?তোকে যে মারিনি এটাই তোর ভাগ্য ! এর-ই মধ্যে লোকজন জমা হয়ে গেছে! ছোকরা কি ভাবল কে জানে- বাইক নিয়ে পালালো ! আমিও রিকশায় উঠলাম। আর মনে মনে হাসতে লাগলাম- রিকশায়ওালাও গল্প ফেঁদে বসলো - আপা একদম দেহি সিনামার কাহিনী হইলো ! ওমা! কিছুদূর যেতেই দেখি- রিকশার পাশে ছোকরার বাইক আসলো এন ছোকরা - “আপনি না একটা মেয়ে গুন্ডি বলে উঠলো” ! আমিও ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম- কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে উঠলাম - বদমাইশ ছোকরা পালাবি না মাইর খাবি, তোর কথা ফেবুতে লিখমু কইলাম- এইবার ছোকরা আবার মেয়ে গুণ্ডি বলেই বাইক নিয়ে ভাগলো ! হাহহা!
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।