## মাত্র এক ঘন্টা থেকে তোকে ফোনে ট্রাই করছি! মাত্র এক ঘণ্টা
হু! বন্ধ ছিল তো ! যখন খোলা থাকে তখন ফোন করিস না আর বন্ধ রাখলেই করিস তাই না?
আজ যদি আমি থাকতাম তোর ওখানে, ফোনটা নিয়া আছাড় মারতাম।
ওকে! আর হবে না! আচ্ছা এক কাজ করতো -তোর ফোনটা নিয়ে একটা আছাড় মার...মনে কর আমারটাই মারছিস কেমন?
শালা শয়তান্নি! তরে ধইরা কিন্তু আছাড় মারুম!
হাহহাহা!
## অ্যাই শোন, ঈদ তো এসে গেল, কি কিনবো তোর জন্য?
আরে লাগবে না!
বল না বাবা! কি? টিশার্ট/ জিন্স/পাঞ্জাবি?
আরে দূর! লাগবে না বললাম না!
বল না, এমন করিস ক্যান?
ওকে শোন, ফ্রিতে মানুষ আলকাতরাও নেয়,সেখানে তো টিশার্ট/ জিন্স/ পাঞ্জাবি!
ওকে! এই নে-- যা ... টিশার্ট/ জিন্স/পাঞ্জাবি -- উইড়া পাগলাটার কাছে যা---!
মশকরা করিস হারামি!
আরে না !কি করবো বল- পাঠাতে তো পারছিনা-তাই এভাবেই দিলাম!
সব পাওনা শোধ করে দিবো রে পাগলা। কবে তুই আসবি?
## আজকে যদি আমি থাকতাম না, তোকে জুতা দিয়ে পিটাতাম।
ইসস! ওকে পিটা! আচ্ছা তোর পায়ে কি জুতা আছে? অর আশে-পাশে?
হু! আছে তো ! কেন রে?
শোন এক কাজ কর- জুতাটা দিয়ে ফোনটাতে মার তাহলে তো আমাকে মারা হবে তাই না?
শালা হারামি! যা ভাগ!নাইলে কিন্তু সত্যি মারুম।
মার না! আমি তো সেটাই চাচ্ছি!
তুই না আস্ত একটা হারামি!
## কি রে রাগ করিস ক্যান ?
না রাগ করবো না তো - তোকে আদর করবো? তাই না?
এমন করিস ক্যান? তুই তো জানিস-ই আমাকে?আমি কেমন আউলা/ বাউন্ডুলে টাইপের ?
হু! জানি তো! তুই আউলা/ বাউন্ডুলে সব-ই ঠিক আছে।কিন্তু তুই আবার জাতে মাতাল তালে ঠিক !
হাহাহহা! পাগলী একটা! এমন করে বলিস নাতো- খুব কষ্ট হয়! ইচ্ছে হয় তোকে ছুঁয়ে দিতে!
হু! দে না! কে মানা করেছে তোকে ?
আর বলিস না এভাবে। অনেক কষ্ট হয় রে!
## অ্যাই শোন চা খাচ্ছি। খাবি?
হু! খাবো । শোন দুটো পাইপ নিয়ে আয়, তারপর দুজনে এককাপ চায়ের মধ্যে দুটো পাইপ দিয়ে মজা করে খাবো কেমন?
হু! আনতেছি দাঁড়া !
অ্যাই না না থাক! আমার কপালে তো সেটাও নেই রে!
এভাবে কেন বলিস?
কি করবো বল? আমি তো পোড়াকপালী রে!
প্লিজ চুপ কর.........!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




