পিচ্চি কাজিন হাসান! সারাদিন দুষ্টামি করে, পড়াশুনা ঠিক মত করতে চায় না,তবে ওর অন্য প্রতিভা ভালই আছে - ওর দুষ্টামি দেখে আমি একদিন গান করলাম-
"ও হাসানের মা হাসান কেন কথা শুনে না
স্কুলে গিয়ে দুষ্টামি করে ,পড়াশুনা করে না
হাসান কথা শুনে না ,হাসান পড়াশুনা করে না "--
হাসান কে নিয়ে এই গান বলতেই চোখের নিমিশে সে আমার মামনির কাছে দৌড়ে আসে এন মিনিটের মধ্যেই গাইতে শুরু করে-
"ও বয় আপুর মা,বয় আপু কেন কথা শুনে না
আমার চিপস ছিনতাই করে ,আমাকে দেয় না...
বয় আপুকে মিস কল দেয় ,বয় আপু বিরক্ত হয়... "
(অথচ এই গানে যে মিসকল কাহিনী আছে আমি জানতাম না!ঐ ৪ লাইন-ই জানি, পরে এক কাজিনের কাছ থেকে নিয়ে গানটা শুনি )
এরপর হাসান এক একটা গানের লাইন বলছে- আর আমার নাম নিয়ে বানাচ্ছে--
সবাই শুনে হেসে লুটোপুটি ----হাহহা! এত্ত বদমাইশ!এরপর- সে দিয়েছে হুমকি!
what a humki yaar.....!!!
দুষ্টু কাজিন হাসান হুমকি দিয়েছে-
"অ্যাই বয় আপু তুমি এইসব টিচারি- ফিচারি ছেড়ে দাও বুঝলা"? না হলে কিন্তু----!
অপরাধ- আমি তাকে স্কুলে পড়া ঠিকমত করে না বলে বকা দেই,
মাঝে মাঝে আদুরে মাইর দেই,
পড়তে বসতে বলি---এইসব আর কি---!!!!!!
হাহাহাহ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




