কয়েক মাস আগে কাজিন মৌয়ের বিয়ে হয়। ভালোবাসার বিয়ে (পারিবারিকভাবেই হয়) ! বিয়ের পর-পর-ই ঢাকায় কর্মস্থলে মৌকে নিয়ে চলে যায় হাসান। ভালোবাসার মানুষটির সাথে নতুন পরিবেশে গিয়ে মৌয়ের অনেক সমস্যা হওয়ার কথা। রান্না-বান্না এইটা সেইটা । কিন্তু হাসান এমন-ই একটা ছেলে যে মৌকে সেই পরিবেশে মানিয়ে নিতে সবরকম সাহায্যই করছে , কোন কাজ-ই করতে দেয় না! এমনকি রান্নাটা পর্যন্ত সে করছে! অনেকে শুনেই হয়ত বলতে শুরু করবে- ভেড়া স্বামী ! আর বউ যখন স্বামীর/সংসারের সব কাজ করে তখন বউ হয়ে যায় বুয়া! কিন্তু আমি বলবো -স্বামী/ স্ত্রী দুজনে মিলেঝুলে যদি সব কাজ ভাগাভাগি করে নিয়ে করে তাহলে সংসারে অনেক শান্তি আসে। কারন সংসারটা তো দুজনের-ই !
কিন্তু আফসুস এখনো ও বেশির ভাগ ছেলেই এটা মানতে চায়না বলেই তারা বউ নয় বুয়া খোঁজে আর পাত্র পক্ষরা পাত্রী দেখতে এসে- বউ না খুঁজে একজন চাকরানী খুঁজে! পাত্রী সংসারের কি কি কাজ করতে পারে আগে তার খোঁজ নেয়!
হাসানের মত একখানা পিওর স্বামী ভাগ্যগুণে পাওয়া যায়! তবে আমাদের মৌ ও কম না! হাসানের ভালোবাসাকে আজ পর্যন্ত অমর্যাদা করেনি! সেই হিসেবে ভাগ্যগুণে একখানা বউ ও পেয়েছে হাসান! ( যেটা সে নিজেই স্বীকার করে) !
২ মাস আগে মৌ ঢাকায় থাকাকালীন আমার ৫ কাজিন এন মৌ এর মা সহ ঢাকায় গিয়েছিলাম। কয়েকদিন থেকে নিজ চোখে দেখেছি হাসান এর কাজ- কারবার! সত্যি অবাক করার মত! সে মৌ এর সমস্ত কাজ ভাগাভাগি করে, করে দেয় এন কখনো বেশির ভাগ কাজ-ই সে নিজেই করে এন আমাদেরকেও সে কাজ করতে দেয় নি! প্রতিটা ব্যপারে দুজনের দুজনের প্রতি দায়িত্ববোধ এন কেয়ারের ব্যপারটা অবাক করার মত!
সত্যি ভাগ্যগুনে এমন ভালবাসা মানুষের কপালে জোটে!
মৌ এন হাসানের ভালবাসার বন্ধন এভাবেই অটুট থাকুক সারাজীবন !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




