আমি বৃষ্টি ভালোবাসি তাইতো
বৃষ্টি হলে ছাতা নয় তোকে খুঁজি
আমি সন্ধ্যা ভালোবাসি ...
কিন্তু সন্ধ্যা হলেই ফেসবুকে আড্ডা নয়
তোকে হন্য হয়ে খুঁজি ...।
আমি মুঠোবার্তা ভালবাসি
কিন্তু মুঠোবার্তার টুং -টাং শব্দে
অন্য কারো নয় ...
শুধু তোর পাঠানো মুঠোবার্তা আশা করি ।।
আমি বাতাস ভালোবাসি তাইতো ...
এলোমেলো বাতাসে নিজেকে আবদ্ধ করে নয়
চোখ বন্ধ করে তোর স্পর্শ খুঁজি ...!
আমি ভোর ভালোবাসি তাইতো...
ভোরের আলোতে গুটিশুটি মেরে
না ঘুমিয়ে তোর ফোনের অপেক্ষায় থাকি...!
আমি তোকে ভালোবাসি তাইতো
অন্য কারো কাছ থেকে নয়...
শুধু তোর কাছ থেকেই ভালোবাসি কথাটা
শোনার অপেক্ষায় থাকি......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


