মাত্র ৪৫ টাকা গজের লাল/হলুদ/সবুজ/নীল চেকের জামা,
সাথে মেচিং সবকিছু পড়ে স্কুলে গেছি ,
স্কুল মাঠে পা দিতেই প্রথমে স্যার এরপর সব ম্যাডামরা
তারপর বাচ্চাদের মায়েরা এরপর আমার ক্লাসের ছাত্র/ছাত্রীরা
সবাই সারাখন শুধু সেই জামার- ই প্রশংসা করেছে ! ( মানে সবার- ই চোখে লাগছে সেই ড্রেস)! আমি কইলাম সবাই খালি আমার জামার প্রশংসা করেন, আমি কি কম না কি? বলতেই সবাই হেসে লুটোপুটি ...!
আসলে কম দামী জিনিস যদি পছন্দনীয় হয় তখন সেটা আর দাম দিয়ে নয় পছন্দের উপর ভিত্তি করে ভালো লাগাতে পরিণত হয়! বেশি দামের জিনিস-ই যে ভাল হবে এমন নয়! এই জামার কাপড়টা যেদিন আনার জন্য মার্কেটে যাই সেদিন সুতির একটা জামা পড়ে মার্কেটে গিয়েছিলাম বলে রাস্তায় এক বড়মা বলেছিলো- “হাজীর বেটি এইরকম একটা ঝেল্টি (সুতি) জামা পড়ে মার্কেটে যাচ্ছে--? ঈদ এর সময় জামাটা যখন পড়েছিলাম তখন ও সবাই খুব পছন্দ করে! এবং বড়মাও জামাটা দেখে বলে-“বাহ সুন্দর জামা তো কোথা থেকে নিয়েছিস?” তখন বড়মা কে বলি- “ ঐ যে সেদিন গেলাম আর আপনি বললেন--“!
আমার কাছে দাম নয়, জিনিসটা সুন্দর এবং পছন্দের আর ভালোলাগার হলেই হলো--! সেটা কম দামের হলেই বা কি আর বেশি দামের হলেই বা কি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


