পটুয়াখালী যখন ছিলাম তখন ঈদ করতে দিনাজপুর আসতাম। তখন ও একটা স্কুলে চাকরি করতাম। একবার ঈদ শেষে প্রায় ১০দিন পর পটুয়াখালী গেলাম! স্কুল আগেই খুলেছিলো। এরপর স্কুলে যেদিন গেলাম সেদিন প্লে তে ক্লাস নিতে যাবো ঠিক সে সময় দেখি প্লে ক্লাসের পিচ্চি পিচ্চি বাচ্চারা আমাদের শিক্ষকদের কমন রুম এর কাছে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে, আমি বের হতেই সবাই এক সাথে “ টিচার ঈদ মোবারক” “ টিচার ঈদ মোবারক” বলতে বলতে আমাকে ঘিরে ধরে ক্লাসে নিয়ে যায়! আমি অবাক হয়ে যাই- এতদিন পরও ওরা আমাকে ঈদ শুভেচ্ছা দিতে ভুলেনি! আরও চমক ছিলো ক্লাসে! আমি ক্লাসে গিয়ে আমার চেয়ারে বসে নাম ডাকা শুরু করি, খাতার দিকেই আমার নজর ছিলো- হঠাৎ আমার পায়ের পাতায় সুরসুরি অনুভব করি, চমকে টেবিলের নিচে তাকিয়ে দেখি- কিছু বাচ্চা এসে আমার পা ছুঁয়ে সালাম করছে! আমি কি বলবো - ভাষা খুঁজে পাই না! তাড়াতাড়ি ওদের থেকে পা ছাড়িয়ে নিয়ে ওদের আদর করে দেই।। বাসায় এসে সবাইকে বলতেই- সবাই বলে বাচ্চাগুলোর জন্য কাল কিছু নিয়ে যাস! আমি বলি- জানি তো! এরপর পরের দিন প্লে ক্লাসের বাচ্চাদের জন্য চকোলেট নিয়ে যাই। সবাইকে যখন দেই ওরা খুশিতে আত্মহারা হয়ে যায়! কিছু কিছু ভালোবাসা আছে যা মন ছুঁয়ে যায়! কিছু নির্মল আনন্দের তুলনা হয় না! এরকম আরও কত যে ঘটনা আছে- তা লিখবো আবার কোনদিন !
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।