তোকে নতুন করে ভালোবাসার কিছু নেই
যতটুকু ভালবেসেছিলাম নানা তিক্ত অভিজ্ঞতা
আর তোর কিছুদিন পর পর দেয়া হুমকিতেও
সেই ভালোবাসাকে আমি একান্ত আপন করে
আজও বাঁচিয়ে রেখেছি...... !
শত ব্যস্ততা আর হাজার মানুষের ভিড়ে
তোকে হারিয়ে ফেললেও আমি নিরাশ হই না
হয়ত একটু বিষণ্ণ হই--কিন্তু তবুও তোকে
খুঁজে ফিরি সেই ব্যস্ততা আর ভিড়ের মাঝে...।
ভাবি একদিন তুই- ও হয়ত খুঁজবি
আমায় এমনি করে......।।
একাকী পথ চলতে গিয়েও বারবার পিছু ফিরে দেখি
মনে হয় ঘুরলেই দেখতে পাবো তুই দাঁড়িয়ে আছিস সেথায়
যেখানে আমার হাত ছেড়ে চলে গিয়েছিলি নতুন ঠিকানায় ......!
আনমনে দুচোখ বেয়ে নেমে আসা ফোটা ফোটা জলগুলি মুছি
ভাবি একদিন হয়ত তুই -ফিরে এসে বলবি-
কাঁদছিস ক্যান হারামী- এইতো আছি আমি...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


