ম্যাডামের হাতগুলো কি ফর্সা ! ক্লাসে এক মেয়ে বলতেই লজ্জায় পড়ে গেলাম...!
( যতটা বলছে ততটা ফর্সা কিন্তু না।) যদিও ততক্ষনে আর একজন বলে ফেলছে ম্যাডামের তো গোটা শরীরটাই ফর্সা! (কেউ পিচ্চিদের এই কথাকে অন্যভাবে নিবেন না) এইবার লজ্জা থেকে চরম লজ্জায় পড়তেই -
প্রথমজনের প্রশ্ন--ম্যাডাম আপনি কি সাবান ব্যাবহার করেন?
পিচ্চি বাচ্চারা এমন সব প্রশ্ন করে!আবার ওরা মনে করে ওদের স্যার বা ম্যাডামের সব কিছুই বুঝি স্পেশাল !
যাক- বললাম লাক্স সাবান ব্যাবহার করি। (এখন এইটুকু পিচ্চিদের কিভাবে বলবো বা বোঝাবো ফর্সা/কালো রঙ সাবানের উপর নির্ভর করে না!)
এইতো দুই দিন আগে ক্লাস চলাকালীন এক ছাত্র হাতের মেহেদী ( ঈদ এর মেহেদী তখনো ছিলোই) দেখে বলে - ম্যাডাম আপনি কি মেহেদী দিয়েছেন? নাম কি? আমিও দিয়েছি ম্যাডাম! বললাম- স্মার্ট গোল্ড। বলতেই পিচ্চি ছাত্রটা বলে- আপনার মেহেদীটা এক নাম্বার মেহেদী তাই না ম্যাডাম? কি বলবো বুঝে পাই না! বললাম- তোমারটাও তো সুন্দর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


