পটুয়াখালীর স্কুলের ক্লাস ওয়ান এর এক ছাত্রীর জন্মদিন ছিলো সেদিন (পটুয়াখালী থাকাতে)! ও নিজেই বলেছিলো! আমি শুনে ওকে উইশ করলাম, ব্যাগে চকোলেট ছিলো দিলাম! এরপর জিজ্ঞেস করলাম, জন্মদিনে কি সবাইকে দাওয়াত করবে? কারন ও প্রতিবার দাওয়াত করে! ও বলে জানিনা টিচার! বলেই ফিক করে হাসে! যাক কোন সমস্যার কারনে ওর মা সেবার আর কাউকে দাওয়াত করে না, মানে টিচারদের!স্কুল ছুটির পর বাসায় আসলাম । বিকেলের পর থেকে তুমুল বৃষ্টি শুরু হলো--! সন্ধার পর তা চরম আকার ধারন করে! রাত ৯টার দিকে কলিম্বেলের শব্দে চমকে উঠি, ভাবি এই ঝড় - বৃষ্টির দিনে এত রাতে কে এলো? দরজা খুলে দেখি- ফাইজা আমার ছাত্রী যার আজ জন্মদিন! সাথে এক ছেলে চিনি না! ফাইজাদের বাসা আমার বাসার কাছেই ছিলো। আমি তো অবাক ওদের ঘরে নিয়ে এলাম! ছেলেটার হাতে বিরাট এক টিফিনবাটি ! আমার হাতে উনি সেটা ধরিয়ে দেন! আমি বললাম- কি ব্যাপার? তখন উনি বলেন-উনি ফাইযার মামা! এবং ফাইযার জন্মদিনে কাউকে আজ বলা হয়নি, বাসায় কিছু আয়োজন করা হয় এবং ফাইযা তার টিচারের বাসায় জন্মদিনের খাবার না দিয়ে খাবে না, তাই এই ঝড়- বৃষ্টির রাতেও সে টিচারের জন্য খাবার নিয়ে এসেছে! এবং উনি (মানে ফাইযার মামা) এতটাই অবাক হয়েছে যে কোন টিচার তা দেখার জন্য অন্য কাউকে না পাঠিয়ে উনি নিজেই এসেছেন। আমি তো লজ্জায় মরে যাই! অবাক হয়ে যাই পিচ্চি মেয়েটার ভালোবাসা দেখে! এবং ওর বাবা-মা তো জানেই আমার কথা! এদিকে আমার বাপি- মামনি- ছোটো বোন সবাই অবাক হয়ে যায়! আমি তো কি বলবো -বুঝে পাই না! বাসায় অনেক নতুন কলম ছিলো অই মুহূর্তে ওকে কলম দেই এবং পরের দিন ওর জন্য গিফট নিয়ে যাই। আর টিফিনবাটি খুলে দেখি- পরোটা/ রোস্ট/ কেক/ মিষ্টি / খাসির মাংস/ কাবাব/ এলাহি কারবার!
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।