আমাদের এইদিকে অবিবাহিত মেয়েদের জমজ কোন কিছু খেতে দেয় না এবং বারন ও করে খেতে ! অথচ মজার কাহিনী খেতে না দিলেও বেশ কয়েকবার জমজ শুধু না ত্রিমজ খাবার আমি খেয়েছি! বেশ কয়েকবার ডিমে দুই কুসুম, কয়েকবার কাঁঠালের এক রোয়াতে দুই বিচি এবং দুইবার পেয়েছি তিন বিচি (যদিও আমি কাঁঠাল খাই না তেমন, যে কয়েকবার ২/৩টা রোয়া খেয়েছি সেইবার- ই এমন হয়েছে) এবং গত বছর একটা লিচুতে দুই বিচিও পেয়েছি! এই নিয়ে সবাই মজা করে! বাপি শুনে বলে, তোর জমজ বাচ্চা না, তোর তিনটা বিয়ে হবে ( মজা করে) ! রংপুরে থাকাতে ডালিয়া ফুলের গাছে, একটা জমজ ফুল হয়, এপিঠ- ওপিঠ দুই পিঠে ফুল ( আজব ব্যপার) ! বাপি কলা আনলে জমজ কলা থাকলে, মামনি/বাপি সেটা আগেই খেয়ে নেয় যাতে আমরা দুই বোন খেতে না পারি! হাহহা! আজকে কলা আনছে, বেশ কয়েকটা কলা, জোড়া লাগানো মানে জমজ! কলা এনেই বাপি মামনিকে বলে- এই কলাগুলো খেয়ে নিতে হবে, আবার পরক্ষনেই বলে- দূর এগুলা কুসংস্কার! বলছে ঠিক-ই কিন্তু কতটুকু কুসংস্কার মনে করে কে জানে? আমি শুনে হাসতেই থাকি!
জানি না অন্য কোথাও এই রেওয়াজ আছে কি না?
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


