অই হাম্বা ওঠ! কি কথা ছিল বল তো? তোর না আমাকে ঘুম থেকে ওঠানোর কথা ছিল? কথা ছিল তুই আমায় মেসেজ দিবি! আর এখন হাম্বার মত ঘুমাচ্ছিস?
প্রতিবার-ই তুই এমন করিস! অন্য মানুষের মেসেজে ইনবক্স ভর্তি হয়ে যায় আর তোর খবর থাকে না?
মেইল এর উত্তর দিয়েছিস? তুই না আসলেই একটা হাম্বা! যাক শোন,দেখ তোর বিছানার পাশে পাজামা - পাঞ্জাবি আর ওড়না রেখেছি। ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে পড়বি কেমন! টেবিলে কিছু ফুল আছে, সুন্দর করে পানি দিয়ে ফুলাদানিতে রেখে দিবি। আবার অইভাবেই ফেলে রাখিস না! তুই যে অলস! আর চকোলেটের
বক্সটা থাকলো ! সব সময় পকেটে ৫/৬ টা চকলেট রাখবি! তোর অই ঘোড়ার ডিমের সিগ্রেট খাইতে মন চাইলে চকলেট খাবি বুঝলি! অইসব ছাই-পাস খাওয়া ছাড় ! আমার জন্য
চুড়ি আনার কথা? এনেছিস? না আনলে লম্বা লম্বা ঘাসের পাতা আনিস, অইটা দিয়ে চুড়ি বানিয়ে দিস! না কি তাও পারবি না? বলেছিলাম লাল টকটকে গ্লাডিওলাস বা জারবারা ফুল
আনিস আমি চুলে দেব, জানি তাও আনিস নাই! আচ্ছা থাক! কিছুই লাগবে না! বিকেলে কিন্তু বেড়াতে যাবো ! আমি কাজ সেরে নেই! রিকশায় করে ঘুরে বেড়াবো কেমন! এরপর মেলায়
যাবো! যাবার পথে দোকান থেকে আইস-ক্রিম কিনবো, এরপর এক সাথে খেতে খেতে যাবো! আমি কিন্তু মাঝে তোর নাকে আইস-ক্রিম দিয়ে দিবো---হাহহা! এরপর আমারটা খাওয়া হলে তোরটাতে ভাগ বসাবো! মেলা থেকে আমাকে কি কিনে দিবি? আচ্ছা থাক, কিছু কিনে দিতে হবে না। কি খাবি তুই? চটপটি না ফুচকা? খাওয়া শেষে প্রতিবারের মত আমার ব্যাগ হাতাবি না কি
গাধা? শোন, ব্যাগ হাতাতে হবে না! আমি-ই বিলটা দেবো! এরপর তো জানিস, একদিন সব সুদে- আসলে শোধ নিতে তোর একলা ঘরে গিয়ে হামলে পড়বো! মেলা থেকে আবার ফিরতি পথে আইস-ক্রিম খেতে খেতে আসবো! বাঁধা দিবি না কইলাম! জ্বর হলে হবে! তুই তো আছিস, সেবা করার জন্য হারামী!
জ্বর হলে- আমার মাথা টিপে দিবি, পা টিপে দিবি! তোকে দিয়ে পা টিপাতে মজা আছে রে গাধা! অবশ্য পরে তুই এর থেকে বেশি আমাকে দিয়ে কাজ করিয়ে নিস!
অই বাসায় যাওয়ার আগে ওড়নাটা দিয়ে যাস!
জানিস-ই তো, ওড়নাটাতে তোর বুকের স্পর্শ লেগে আছে, আছে তুই তুই একটা গন্ধ! আমি সেই ওড়না গায়ে জড়িয়ে তোকে অনুভব করবো,আর তুই তুই গন্ধে সারারাত মাতাল হব!
যাওয়ার আগে কিন্তু আমাকে একটু বুকে জড়িয়ে নিস!
কারন আমি অনুভব করতে চাই-
সত্যি এতক্ষন তোর সাথে ছিলাম এবং তুই আমার!
তোর বুকের সাথে লেপ্টে গিয়ে... বলতে চাই-
ভালবাসি পাগলা... অনেক ভালবাসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



