বাস্তবতা নামক ঝড়ের তান্ডবে ভালবাসার মৃত্যু দিতে চেয়েছিলি..
মৃত্যু দিতে চেয়েছিলি তোকে ছুঁয়ে থাকার অনুভূতিগুলির ...
ডুবে যাচ্ছিলাম অন্ধকারে...
তুই কি জানিস? অন্ধকারেও মাঝে মাঝে চমকে দেয়...
অভিভূত করে দেয় এক আশ্চর্য ক্ষমতায় ...
যেখানে আজো ডুবে ডুবে খুঁজে বেড়াই ...
তোকে স্পর্শ করার সুখ...
আজও সেই অন্ধকারে স্বপ্নেরা অপেক্ষা করে...
রাত বাড়লেই টের পাই... কেউ একজন আছে সাথে...
ঘুম জড়ানো কন্ঠে ক্লান্ত অনুভবে সে বলে চলছে
একাধারে ভালোবাসা আর ভাললাগার কথা...
থমকে থমকে হেসে ঊঠছি আমি...
যেন এক ক্ষ্যাপাটে পাগলার পাগলামিতে নিমজ্জিত হচ্ছি...
ঘুম ঘুম চোখে আলতো করে সে ছুঁয়ে যাচ্ছে আমায়...
আবার মনে হচ্ছে... কই? কোথাও তো কেউ নেই ...
মরে যাচ্ছি আমি... দম বন্ধ হয়ে আসছে আমার...
তারপরও বারবার বলে চলেছি...
বাস্তবতা...আর হতাশা সব কিছু মিলিয়ে
যে দূরত্বটা ক্রমশ বেড়ে চলেছে ......
কিংবা ইচ্ছে করেই তুই তা বাড়িয়ে চলছিস...
প্রতিদিন প্রতিনিয়ত সেই দূরত্বকে ঠেলে সরিয়ে দিয়ে
তোকে ভালবেসে ছুঁয়ে যাবো.........।।
পারবি তোকে ছুঁয়ে ফেলার দায়ে অপরাধী বানাতে আমায়।।?
চেষ্টা করে দেখ... তবু আমি
হৃদয়ের ঠিক কাছাকাছি কোন এক জায়গায়
অন্য কারো মত করে নয়...
আমার-ই মত করে ঠিক-ই ছুঁয়ে ফেলবো ...
পাগল হবো ...পাগলামিতে মেতে ঊঠবো...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


