@ধর, মাঝরাতে ঘুমাতে না পেরে
চুপিচুপি দরজা খুলে সিঁড়িতে এসে বসে আছিস...
ঠিক তখনি আমিও নিঃশব্দে হেঁটে এসে তোর পাশে বসে ...
তোকে চমকে দিয়ে ...
আলতো করে তোর একটা হাত ধরে চাপ দিয়ে বলছি-
ভালোবাসি রে পাগলা ভালোবাসি ... !
কি অত ভাবছিস... একা একা?
তুই কি তখন আবার অবহেলায় ......
আমার হাতটা সরিয়ে দিয়ে বলবি- ন্যাকামি করছি?
না কি আর একটি হাত আলতো করে
আমার হাতের উপর রেখে চাপ দিয়ে বলবি-
ভালোবাসি রে পাগলী ভালোবাসি ...
তোর কথাই তো ভাবছি... !
@মনে কর, আজ আবার নিজের সাথে যুদ্ধ করে
ঘুমাতে না পেরে মাঝ রাতে চুপিচুপি ছাদে ঊঠে
রাতের আকাশে থাকা এক টুকরো চাঁদের ফালিকেই
তোর নিঃসঙ্গতার একমাত্র বন্ধু ভেবে কথা বলতে শুরু করলি...
ঠিক ঠিক সেই সময়ে আমি আবারো গুটিগুটি পায়ে
একদম তোর পাশে গিয়ে যদি বলি-
এই চাদনীটাকে কি একেবারেই ভুলে গেলি?
তুই কি তখন আবারো উদাসীনতা দেখিয়ে
সেই চাঁদের মাঝেই মুখ লুকাবি...... ?
না কি আকাশের দিকে তাকিয়ে থেকেই......
নীরবে হাতটি বাড়িয়ে আলতো করে
আমায় বুকে টেনে নিয়ে বলবি-
চাদনী মিস করছি তোকে ......
তুই ও কি...... ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



