গাও ছুঁইয়া ছুঁইয়া যায়...।
২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
>গাউসিয়া মার্কেট মানেই ঠেলা-ঠেলি...আর মেয়েদের স্রোত সাথে ছেলেরা তো আছেই! এখানে গেলে নিজে হাঁটতে হয় না।। স্রোতের আর মানুষের ধাক্কায় এ পাশ থেকে ওপাশ চলে যাওয়া যায়।। বসুন্ধরা/ মৌচাক বা অন্য কোথাও যাই না কেন, গাউসিয়ায় না গেলে কেন যেন শপিং করাটা ঠিক ঠাক মত হয় না! অনেকে হয়তো বলবে- ঠেলা খাইতে যান? না কি কম দামে জিনিস কিনতে যান? বলবো না- হ্যাঁ ! তবে এখানে শপিং করে ইচ্ছেমত পছন্দসই অনেক কিছুই পাই বলেই যাই!
>যাক- প্রসঙ্গ - গাও ছুঁয়ে যাওয়া ...! এখানে শত শত মানুষের ভিড়ে এক শ্রেনীর ছেলে/ পুরুষ নামক অমানুষও যায়... যারা সুযোগের স্বদব্যবহার করতে ছাড়ে না! এরা ইচ্ছে কৃত ভাবে গুতা বা ঠেলা দিবেই ! কখনো একা যাই না, সব সময় খালা/ মা থাকেই! খালা গেলেই পেছনে থাকে আর সামনে চিপায়-চুপায় মেয়েদের পাশ দিয়ে আমি চলার চেষ্টা করি! এবার গিয়েও তাই করছিলাম- কিন্তু শপিং করতে করতে এ দোকান সে দোকান এর মধ্য দিয়ে যেতে যেতেই এক বদমাশ পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই মারলো ধাক্কা, পড়ে যাওয়ার আগেই (বুঝতে পেরে) ঘুরে বদমাশের পিঠে দিলাম জোরসে খামচি! (সুয়ারেজের মত কামড়াতে পারি নাই) ! বদমাশ শুধু ঘুরে পিঠে হাত দিয়ে ঠেলা-ঠেলি করে ভেগে গেল, বুঝেছিল ঘুরে দাঁড়িয়ে কিছু বললেই আরো কিছু হতে পারে।
>>আফসোস ডান হাতের নখ বড় ছিল না নইলে খামচি দিয়ে ওর পিঠের চামড়া অন্তত ছিল্লা দিতে পারতাম... ! কিছু মানুষ থাকে যাদের সামনে গায়ে বস্তা পড়ে গেলেও তারা মেয়েদের দিকে কুদৃষ্টি দিতে কিংবা এ ধরনের অপকর্ম করতে পিছ-পা হয় না!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন