somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢংগী আর ন্যাকা মেয়েগুলা...।! বখাটে বদমাইশেরা...!

১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

>>ঢাকা শহরের অলিতে-গলিতে/ রাস্তায়/ রেস্তোরাঁয় / শপিং মল /ভার্সিটি গুলিতে গেলে
যেমন কিছু ঢংগী আর ন্যাকা মেয়েদের দেখতে পাওয়া যায়
তেমনি মফঃস্বল শহরগুলাও যেন এসব থেকে পিছিয়ে নেই...!
যারা হাঁটার আগেই বেঁকে যায় কথা বলার আগেই ঢলে পড়ে...!
আর এইগুলার কারনে মাঝে মাঝে সত্যি- ই লজ্জায় পড়তে হয়... !
>> আবার এর বিপরীতে আছে কিছু বখাটে বদমাইশেরা! যাদের সামনে আমি যতই শালীনভাবে চলি না কেনো, বোরখা/ হিজাব বা বস্তাবন্দী হয়ে বের হই না কেনো তারা আমাকে টিজ করবেই, অশালীন কিছু কথা ছুড়ে দিবেই ...! এই শয়তানদের জ্বালায় কত মেয়ে যে রাস্তা- ঘাটে চলতে গিয়ে এদের কুনজরে আর কু-কথার শিকার হয় তা আশা করি কেউ অস্বীকার করবেন না! এরপর তো আছে তাদের টিজ করতে গান--
>>আমার কাজিনের মেয়ে- দেখতে অদ্ভুদ সুন্দর! মাত্র সেভেনে পড়ে! বখাটে সম্রাটদের হাত থেকে বাঁচতে তাকে বোরখা দেয়া হয়েছে... সেই মেয়েকে রাস্তায় বের হলেই শুনতে হয়- “ বোরখা পড়া মেয়ে পাগল করেছে”! ভাতিজি আমার বাসায় এসে কান্না-কাটি করে! ওকে তো কোনরকমে বোঝানো হয়েছে কিন্তু কি বলবো - এ দেশে এমনিতেই বখাটেদের বখাটেপনা বেড়ে গেছে সেখানে এরকম একটা গান টিজ করতে তো তারা বেছে নিবেই!
>> আরো কয়েকজন বোরখা / হিজাব পড়েও টিজের শিকার হয়েছে- ! রাগে তারা বলেছে- তাহলে আর বোরখা বা পর্দা পরে লাভ কি? তাদের উদ্দেশে বলেছি- কুত্তারা রাস্তায় কুত্তার মত ভেউ ভেউ করবেই কিন্তু তাই বলে তোমরা পর্দা ছাড়বে কেন? এটা শান্তনার বানী! আবার কেউ কেউ অর্ধেক শরীর মানে বুক/পিঠ খোলা রেখে কিংবা এমন ভাবে বোরখা/ হিজাব পড়ছে তা দেখে মনে হয়- এই কি পর্দা ?!?
>> আসলে বর্তমান প্রজন্ম পারিবারিক শিক্ষাকে মূল্যায়ন করছে না কিংবা পারিবারিক ভাবে সেরকম শিক্ষা পাচ্ছে না যা তাদের এইসব কুকর্ম থেকে বিরত রাখতে পারে, আবার তো আছে পারিপার্শ্বিক পরিবেশ সাথে তথ্য - প্রযুক্তির অপব্যবহার! তবুও সচেতনার পথে কিংবা সচেতনতা সৃষ্টি করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে...! পারিবারিক ভাবে ছেলে/ মেয়ে উভয়কেই এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা ভাল-মন্দ বিচার করতে শিখে! নইলে আরো কি কি দেখতে/ শুনতে হবে তা বলা মুশকিল!
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×