somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আচ্ছা আমি কি জ্বরের ঘোরে

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা আমি কি জ্বরের ঘোরে এতটাই বিভোর ছিলাম যে মনে হয়েছিল তুই পাশে এসে বসেছিস...! কিন্তু তোকে কেমন যেন পর পর মনে হলো...! তুই আমার কপালে হাত রাখলি না... একবারো বকা দিলি না...হারামি শয়তান্নি কথা শোনে না বদমাইশনী মেয়ে কোথাকার এই বলে! আমিও তোকে দূর দূর করে তাড়িয়ে দিলাম না... তোকে ক্ষ্যাপাতে বললাম না- যা ভাগ এইখান থেকে, বিটকেলে কোথাকার! এমনি জ্বরে গা পুড়ে যাচ্ছে এরপর আসছে রাগে গা জ্বালাইতে ... যা ভাগ কয়দিন ধরে গোসল করিস নাই হারামী, গোসল কর গা... তোর কথার সাথে গা থেকেও বিটকেলে গন্ধ আসছে... ! তোর অবাক হওয়া চেহারাটা হা হা হো হো করে হেসে ঊঠলো না... কিংবা হাসি থামিয়ে আমার কপালে আলতো করে হাতটা ছুঁয়ে গিয়ে বলল না- “ পাগলী কোথাকার” ! জ্বরের ঘোরে কি সব বকছিস এইগুলা? আমি ফ্রেশ হয়েই এসেছি গাধি! তোর পছন্দের পারফিউম দিয়ে এসেছি... গন্ধ পাচ্ছিস না তাই না? তোর কি নাক বন্ধ হয়ে আছে সোনামণি ? আমি বললাম না- পাজির হাড্ডি কোথাকার তোর পকেটে সিগারেট কেন? আমার ঘরে এসেছিস সিগারেট নিয়ে? যা ভাগ এইখান থেকে, পকেট ঝেড়ে তারপর আয়... ! তুই হাসতে হাসতে গড়িয়ে পড়লি না... বললি না... এত কথা বলিস না তো বানু! চুপ থাক! নইলে কিন্তু এবার থাপ্রাইয়া তোর দাঁত ভেঙ্গে ফেলবো ! আমি রাগ করে বললাম না- ভাগ এইখান থেকে... চলে যা! দাঁত ভেঙ্গে দিবে! হাহ্‌! এক ঘুষিতে তোর নাক ফাটিয়ে দেবো গুন্ডা কোথাকার ! তুই বললি না- আচ্ছা বাবা, আগে সুস্থ হয়ে নে গুন্ডি, তারপর নাক না আমার পাও ভেঙ্গে দিস! আমি চিৎকার করে বললাম না- যা ভাগ! এরপর অভিমানে তুই সত্যি সত্যি চলে যাওয়ার জন্য পা বাড়ালি না...! আমিও কেঁপে কেঁপে বললাম না- হারামী ... অধিকার খাটাতে জানে না... আমি চলে যেতে বলেছি বলেই চলে যেতে হবে? কে আমার পা টিপে দিবে বদমাইশের রাজা? আমি কি ব্যথায় কাঁদবো বসে বসে...? আমার জ্বর ভাল হলে- তোর চুল একটা একটা করে টেনে ছিড়ে ফেলবো --- তারপর কাঁচি দিয়ে ন্যাড়া করে দেবো... এরপর আমার কাজল দিয়ে তোর মাথায় কালি করে দেবো... বদের হাড্ডি! দেখিস ভাল হয়ে- তোকে দেখিয়ে তুই যাদেরকে হিংসে করিস তাদের সাথে ঘুরে বেড়াবো... ! কিপ্টার কিপ্টা ! খালি হাতে আসছে- একটা আইস-ক্রিম আনলে কি হতো রে কিপটা? টাকাটা না হয় আমি-ই দিয়ে দিতাম...! ফুল ও তো আনিস নাই! পয়সা নাই তোর? কেন ছাদে ঊঠে আমার গাছ থেকেই না হয় নীল অপরাজিতা ২/১টা ছিড়ে আনতি ...! তোর মাথায় কি গোবর আছে না কি রে? সব কিছুই বলে দিতে হয়...? মনে হচ্ছে এক ঘুষিতে তোর নাকটা যদি ফাটিয়ে দিতে পারতাম হাব্লু... ! বলেই হাঁপাতে শুরু করলাম না ... তুই দৌড়ে এসে আমার মুখে হাত দিয়ে থামিয়ে দিলি না... হাতটা একবারের জন্য ধরলি না... !
কিচ্ছু চাই না রে... কিচ্ছু না... শুধু একবার আমার কপালে হাত রাখ... ঘুমা এখন পাগলী বলে আমার দুচোখের পাতা জোর করে একবার বন্ধ করে দে... !
হুরররর... কি যে সব ভাবছি জ্বরের ঘোরে...!
জানি- তুই তো আসবি না... পাশে বসবি না...!
হাম্বা- গাম্বা কোথাকার ...!
নিজেকে নিয়ে ব্যস্ত থাক...
একেবারে চল্লিশা খেতে আসিস...!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×