>>সে ছেলেরবেটি/ মেয়েরবেটি কিংবা সাধারণ একজন মানুষ যেই হোক না কেন, তার সাথে প্রেমে জড়ানোর পর ভবিষ্যৎ প্রতারনা থেকে বাঁচতে তার সাথে ফেবুতে হওয়া সব কথা ইনবক্স থেকে কপি করে রেখে দিন, কিংবা নিয়ে রাখুন কিছু স্পেশাল কথার স্ক্রিন শর্ট ! মোবাইলে হওয়া সব কথা রেকর্ড করে রাখুন! আর মেইল/ চিঠি/ মেসেজ সব সংরক্ষণ করুন! অনেক প্রেমিক -প্রেমিকার ফেবু আইডি নেয় কিন্তু নিজেরটা দেয় না (কয়েকজনের কাছে শুনেছি) , সেক্ষেত্রে প্রেমিকের সাথে হওয়া প্রত্যেকটা কথা, কপি করে রাখুন, প্রেমিক তা মুছে ফেলার আগেই! আর টাকা যদি চায় কোন প্রেমিক/ প্রেমিকা এক কথায় না বলুন ! যারা প্রেমিক/প্রেমিকার টাকার পেছনে ছোটে এবং ছলে-বলে টাকা নেয়, বুঝতেই হবে তাদের উদ্দেশ্য কি... ?
>>এরপর ভবিষ্যতে যদি সেই প্রেমিক/ প্রেমিকা প্রতারণা করে আর আপনি ভেঙ্গে যান, জীবন হয়ে পড়ে দুর্বিষহ তখন আর কিছু করতে না পারুন, অইসব প্রতারক প্রেমিক/প্রেমিকার অইসব ডকুমেন্টস সকলের সামনে তুলে ধরে তার মুখোশ খুলে দিন!
>>কারন সময় এখন এসেছে প্রতিবাদ করার! আর চুপ করে বসে থাকবেন না, কিংবা ভেতরে ভেতরে ডুকরে একাকী কেঁদে উঠবেন না... আপনাকে যে কাঁদিয়েছে তার মুখোশ সকলের সামনে তুলে ধরুন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




