somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার কোন বিনিময় হয় না রে! হয় না! (ঈদ চিঠি!)

২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে হ্যালো ! আড্ডা দিচ্ছিস তাই না? যাক শোন, আচ্ছা আমারা কি আবারো দুটো ঈদ করতে যাচ্ছি? কিছু বুঝতে পারছি না কিন্তু অনুভব করার চেষ্টা করছি!সে যাক- দুটো ঈদ করলেই ভাল! কেন জানিস তো? দুইবার সালাম করবো, দুইটা সালামি পাবো!অবশ্য তুই হারামী তো সালামি দিবি মাত্র দুই টাকা আর আমিও বরাবরের মত অই দুই টাকা তোর সামনেই ফকিরকে দিয়ে দেবো -- হু! শোন, এবারো তোর জন্য পাঞ্জাবি কিনে রেখেছি! এবার নীল পাঞ্জাবি, সাথে সাদা পাজামা আর নীল ওড়না! জানিস-ই তো ওড়নাটা কেন দেই! নীল পাঞ্জাবি নিয়েছি কারন আমার জামাও তো নীল!শোন, একদম তোর বিছানার পাশেই টেবিলে সুন্দর করে রেখে দিয়েছি, আমি সকালে তোকে জাগিয়ে দেবো- এরপর শুভেচ্ছা আর ভালবাসা দিয়ে তোর ঘুম ভাঙ্গাবো! এরপর তুই গোসল করে পাঞ্জাবি পড়ে নামায পড়তে যাবি কিন্তু বললাম! ঘুমানো চলবে না! এরপর তুই নামায পড়ে আসলে আমি টুক করে তোকে সালামের নাম করে জোরসে চিমটি কেটে দেবো...হাহহা! তুই চিৎকার করে ঊঠবি আর আমি হেসে উঠবো... এরপর-ই হাত পাতবো- জানি তো দুই টাকা দিবি, আমিও তোর টাকা ফকিরকে দিয়ে দেবো! এরপর তোর জন্য রান্না করা শেমাই নিজ হাতে খাওয়াবো তারপর তোর পছন্দের খাবারগুলি একে একে সামনে এনে দেবো,তুই খাবি আমি বসে থাকবো কারন আমি তো রোজা, আমার ঈদ তো কাল! আর শোন, রোজা শেষে রাক্ষসের মত খেতে নেই, জানিস তো এতে শরীর খারাপ করে? তাই অল্প- সল্প খাবি গাধা!খাওয়া শেষে কি করবি? ঘুমাবি? না কি পাশাপাশি বসে কিছুক্ষন গল্প করবি? তোর যেটা ইচ্ছে! এরপর তো আমার কাজ থাকবে অনেক! সন্ধায় কি করতে হবে জানিস তো? সন্ধায় আমি দুই হাতে পায়ে মেহেদি দিয়ে বসে থাকবো, তোর কাজ হচ্ছে আমাকে খাইয়ে দিতে হবে , আমি জানি তুই আর কি কি করবি বলে প্লান করছিস! মেহেদি পড়ার সুযোগে বদমাইশি করার কোন চান্স নেই-- হহাহা! এরপর আমার মেহেদি শুকালে, দুজনে বেড়িয়ে পড়বো, কারন আজ আমার চাঁদ রাত!আর চাঁদ রাতে ঘোরার মজাই আলাদা! এবং রিকশায় করে ঘুরতে আরো বেশি মজা! মাঝ পথে আইস-ক্রিম কিনে আনবি, আমি আমারটা খেয়ে তোরটাতে ভাগ বসাবো আর এক আঙ্গুলে একটুখানি আইস-ক্রিম নিয়ে তোর নাকে লাগিয়ে দেবো...হহাহা! রাস্তায় তো আর বেশি শয়তানি করা যাবে না পাগলা! এরপর ঘোরা শেষে ফিরে আসবো বাসায়... তারপর জানিস-ই তো ওড়নাটা আমাকে দিয়ে দিতে হবে! আমি জানি তুই দেয়ার সময় বলবি- “ নে কিপ্টি নে,গিফট করে আবার ফেরত নেয়”! আর আমি বলবো - তুই কি করে বুঝবি রে? কেন নেই? এই যে এতক্ষন ওড়নাটা পড়েছিলি , এখন অইওড়নাটাতে তুই তুই গন্ধ লেগে আছে, আছে তোর স্পর্শ ! যখন আমি এই ওড়নাটা পড়বো তখন সেখানে তুই তুই গন্ধে একটা ভাললাগা বয়ে যাবে... আমি চোখ বন্ধ করে সেখানে তোর স্পর্শ খুঁজবো ... যেটুকু সময় তুই আড়ালে থাকিস আমি সেই সময় এই ওড়নার তুই তুই গন্ধের মাঝে তোকে খুঁজে পাই রে গাধা! যাক, এবার তোর পালা! কাল আমার ঈদ! আমার গিফট কই রে পাগলা? রাত ১২টার আগেই কিন্তু আমার নীল চুড়ি চাই, এবার আবার ইচ্ছে করে লাল চুড়ি আনিস না... তুই তো হারামীর শেষ ! ভ্যালেন্টাইনে দিস নীল চুড়ি! মনে থাকে যেন- আমাকে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব তোর! আমার মোবাইলে/ ফেবুতে যদি তোর আগে কেউ মেসেজ দেয়, তোকে আমি সুয়ারেজের মত কামড়ে শেষ করে দেবো, আর গতবারের মত যদি ঘুম থেকে না তুলিস, মনে রাখিস- সারাদিনে তুই আমাকে খুঁজে পাবিনা... ! এরপর আমার সালামীর টাকা, আমাকে খাওয়ানো , আমাকে নিয়ে ঘুরতে যাওয়া সব প্লান তোর... !
ঈদ মোবারক!
ভালোবাসার কোন বিনিময় হয় না রে! হয় না!
কি বিনিময় হতে পারে - এই ছোট্ট ছোট্ট ভাল লাগার...?


৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×