কেউ কেউ পুরনো সম্পর্কের রেশ ভুলতে ...
কিংবা নিজের চাহিদা মেটাতে... শুধুমাত্র টাইম পাস করতে
এক একটা সম্পর্কে জড়ায়... অথচ সে জানে-
সেই সম্পর্কটা ধরে রাখার ক্ষমতা তার নাই,
যাকে নিজের সাথে জড়ায় সেই মানুষটি এই চরম সত্যটা জানতে পারে না,
যখন জানে তখন পরিণতিটা এতটাই ভয়াবহ হয়ে যায় যে,
একজনের ভুলে / অন্যায়ে আর একজনের জীবনটাই বরবাদ হয়ে যায়!
কাউকে সত্যিকার অর্থে ভালবাসতে পারলে,
সারাজীবন তার হাতটি ধরে রাখার ক্ষমতা থাকলে
তবেই ভালবাসার সম্পর্কে জড়ানো উচিত,
কারো দিকে হাত বাড়িয়ে দেয়া উচিৎ !
শুধু শুধু নিজের চাহিদা মেটাতে কিংবা
অন্য কোন উদ্দেশ্য নিয়ে কারো সাথে সম্পর্কে জড়িয়ে
আবার তা ভেঙ্গে কারো জীবনকে এতটাই বিষাদময়
কিংবা জটিল করে দেয়া ঠিক নয় যাতে
সেই মানুষটার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




