হুট হাট করে আসা প্রত্যাশিত ফোনটার রিংটোনে চমকে ...
মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা তার নামটা দেখে ...
আজো বুকের ভেতর শুরু হয় দ্রিম দ্রিম শব্দ...
আগে সে শব্দে ছিল অদ্ভুদ একটা শিহরণ......
আর এখন পিলে চমকে যাওয়ার মত শব্দ... !
নিজেই ভয় পেয়ে যাই কেউ শুনে ফেলছে না তো সেই শব্দ...
অজানা একটা ভয় আর শঙ্কায় ফোনটা ধরা হয় না...
বলে ফেলি তা নিঃসংকোচে ......... মুঠোবার্তায় ...
গাধাটা বুঝে, না কি, না বুঝে লিখে ফেলে আজো-
> “ ভাব ধরেছিস”?
>বলি-- তুই তো জানিস-ই আমি ভাব ধরা পাব্লিক!
>হারামীটা লিখে- কথা সত্য!
>> ইচ্ছে করে তাকে প্রচন্ড রোদের মধ্যে দড়ি দিয়া বাইন্ধা ছাদে ফেলে রাখি...
নয়তো বাসার সামনে থাকা পাশের বাড়ির সজনা গাছের সাথে বেঁধে রাখি...
নয়তো ওর মাথায় এক বালতি ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দেই... !
@হাহহা! বালক, শরতের বৃষ্টির মত লুকোচুরি তুমি কেন খেলছো
সময়ে অসময়ে মুঠোফোনে হানা দিয়ে...।।
এজন্যই তো ইচ্ছে করেই বারবার ভালোবাসার কথা বলে যাই
যা বলার অধিকার আমার নাই...
কিন্তু বালক, আমাকে রুখে দেবার ক্ষমতাও তোমার নাই!
@ রাত- বিরাতে বেড়ে চলে আকাংখাগুলা...
যতটা কষ্টে আছি... জেনে যাই তবু ভালবাসি... !
তোর চিন্তাতেই আমি ডুবে থাকতে চাই...
শত ঝড় -ঝঞ্জাতেও তোকে ভালবাসতে চাই...
তোর না করা সত্ত্বেও ঝুম বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধাতে চাই...
আমার উপর চলবে না তোর কোন বারণ ...
বারবার আমি-ই তোকে দেবো ভালবাসার মরণ ...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


