> বালিকা সান স্ক্রিন ক্রিম মেখে ছাতা মাথায় ছাদে দাঁড়িয়ে আছে, আর কয়েকজন সাঙ্গোপাঙ্গকে বলছে ভাল করে বাঁধ দড়ি দিয়ে বদমাশটাকে! বদমাশটার কি চিল্লানি! তোরে পাইলে কিন্তু জুতা দিয়া পিটাইয়া ভর্তা বানামু! বালিকা হাসছে আর হাসছে! বালককে বাঁধা শেষে পিচ্চি সাঙ্গোপাঙ্গগুলা চকলেট নিয়া, বালককে ছাদের প্রচন্ড রোদে শুইয়ে রেখে দৌড় ! বালিকা ধীরে সুস্থে ছাতা বন্ধ করে সিড়িঘরের মাথায় গিয়ে বসলো ! বালক কষ্টে চিঁ চিঁ করে বলছে- প্লিয লাগে তোর ছাতাটা এখানে দিয়া যা, গরম লাগে তো! বালিকা মুচকি মুচকি হাসে! এরপর পাশে রাখা আচারের বাটিটা নিয়ে খেতে থাকে! বালক কাঁদো কাঁদো হয়ে বলতে থাকে- দে না একটু রে হারামী? অই, অই দে না একটু কি খাচ্ছিস? ক্ষুধা লাগছে খুব! বালিকা এক মনে আচার খেয়ে চলে! এরপর কি মনে করে বালকের কাছে ছাতা মাথায় দিয়ে গিয়ে দাঁড়ায় ! বালক চিল্লায়- শালা হারামী! ছাতা মাথায় দিয়া দাড়াইছোস! বান্ধন খুইলা দে এরপর দেখিস তোরে কি করি! বালিকা হাসতে হাসতে লুটিয়ে পড়ে ! বালক বলতে থাকে ভাল হবে আমি কালো হয়ে গেলে তোকে সবাই কাইলার বউ বলবে! বালিকা হাসতে হাসতে বালকের পাশে বসে একটু আচার তার মুখে দেয়... বালক ওয়াক ওয়াক করে... তুই খা শালা... খামু না যা!
@ >বালকের মেসেজ- কি রে এত ক্ষ্যাপ লি কেন? বাপ রে! খুব ভয় পাইছি! তুই শালা তো আস্ত একটা হারামী! চুড়ি কিনে দেবো না বলাতে এত্ত ক্ষ্যাপলি?
>মেসেজ দেয়া বন্ধ কর কইলাম!
>আরে বাবা ভুল হইছে তো! ওকে যা সরি !
>কোন সরি ফরি নাই! কান ধর! কান ধরে ১০বার উঠ-বস কর আর সেই ছবি তুলে আমাকে পাঠা!
>ওকে যা কান ধরলাম! সত্যি কইতাছি কান ধরছি!
> ছবি দে!
>আরে ছবি তুলবো কেম্নে? কান ধরে আছি তো!
>এক হাতে কান ধর, অন্য হাত দিয়ে ছবি তোল, এরপর পাঠিয়ে দে, নইলে ভাগ কইলাম!
>অই না না প্লিয! তুই হারামী আছিস! ছবি মানুষকে দেখাবি! সত্যি বলছি তিন সত্যি- কান ধরছি, উঠ-বস ও করছি! দেবো তো তোকে চুড়ি কিনে! মাফ কর!
@ > শোন কোন কথা নাই! আমি তোর মাথায় পানি ঢালবোই !
>মানে কি?
>মানে কিছু না ! তুই আমারে অপেক্ষা করাইছিস! আমি পানি ঢেলে তার শোধ নেবো!
>ওকে বাপ! ঢাল! তবুও শান্ত হো!
>ওয়াশ রুমে চল!
>কেন ওয়াশ রুমে কেন? ঘরে পানি নাই? গ্লাসে পানি নিয়া ঢাইলা দে!
>আমি এক বালতি পানি ঢালবো !
>ওকে চল! নে আসলাম! এইবার ঢাল!
>বালতিটা উঁচু কর ধর পাগলা! আমার শক্তি নাই!
>হহাহহা! এই শক্তি নিয়া তুই আসছিস আমার মাথায় পানি ঢালতে?
> ধরবি? না সাঙ্গোপাঙ্গ ডাকবো!
>অই অই না থাক! কাউরে ডাকিস না বাপ! তুই কি সত্যি -ই পানি ঢালবি?
>হু ঢালবো কিন্তু তুই বালতি উঁচু করে ধরবি, আমি ঢেলে দেবো!
>>এইবার বালক হতবিহবল হয়ে যায় বালিকার কথা শুনে... চুপচাপ কিছুক্ষন তাকিয়ে থেকে আস্তে করে বালতিটা তুলে ধরে, বালিকা হাসতে হাসতে সেই বালতিতে হাত ছুঁয়ে বালকের মাথায় সব পানি ঢেলে দেয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



