অদৃশ্য টানটা আজো অদ্ভুদ এক ভাললাগায় ছুঁয়ে ছুঁয়ে যায়...
যার পরশ লেগে থাকে ঝুল বারান্দায় ঝুলে থাকা সাদা পাঞ্জাবিটা থেকে
খুলে যাওয়া বোতামটির বোতামঘরে ...
বিছানার এক প্রান্তে কুঁচকে পড়ে থাকা লাল ওড়নাটাতে ...!
পিটপিটে আলোতে দুচোখে ডুব দেয়া...
স্নান ঘরের ঝর্নায় চুপচাপ একে অপরকে আঁকরে ধরে ভিজে চলা...
এক কাপ চায়ে দুপাশ থেকে পাইপ দিয়ে টানতে গিয়ে কাপ থেকে চা উছলে পড়া...
হাতে থাকা চুড়ির টুংটাং শব্দ...আহ্!
উফ্! তবু কেন যে বাস্তবতাঘোরে কারো খামখেয়ালীপনায় বেড়ে চলেছে ব্যবধান...
স্তূপাকারে জমতে থাকে অভিমান... কোন কাজে বসে না মন...
এপাশ- ওপাশ জুড়ে চলে শুধু হাহাকার...! গোপনে গোপনে চলে বুকফাটা আর্তনাদ ... ! আহারে কি অদ্ভুদ ভাবে পিচ্চিদের মত গুটিসুটি করে শুয়ে আছে মানুষটা ...
কেমন যেন মায়াবী মায়াবী লাগছে ঘুমন্ত মুখখানা... !
মাঝে মাঝে কি একলা হেসে উঠছে ঘুমের ঘোরে... ওকি ঘামছে কেন ও?
ছটফট করছে? দুঃস্বপ্ন দেখেছে বুঝি...!
...ইচ্ছে হয় আলতো করে ছুঁয়ে দেই কপালটা ... সরে আসি!
সে দেখেনা তাই তাকে আর ভালোলাগায় ছুঁয়ে দেখা হয় না... !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




