>কনকনে বাতাস আর শীতে এখনি রাতে বাইরে যাওয়া যায় না... ! ভোরবেলা থাকে কুয়াশাচ্ছন্ন! কখনো কখনো শীতের দিনগুলিতে ৭দিনেও সূর্যের মুখ দেখা যায় না- দিনাজপুর/ রংপুরের জেলা- উপজেলা সহ গ্রামগুলিতে! উত্তারঞ্চলের মানুষগুলির এই অসহায় অবস্থা দেখে আসছি... সব সময়, যেহেতু আমি নিজেই দিনাজপুরের!
>অনেকেই হয়তো শীতের আগমনে পিঠা-পুলির উৎসবে কি কি আইটেম যোগ হবে এই নিয়ে ভাবছেন, কেউ কেউ নতুন কি শীতের পোশাক এসেছে তা কেনার কথা ভাবছেন! সব-ই করুন, শুধু তার সাথে সাথে আপনার আশে-পাশে থাকা কিছু মানুষ যারা এই শীতে কষ্ট করেন- রাতেরবেলা আগুন জ্বালিয়ে বসে থাকেন তাদের কথাও একটু ভাবুন!
>নতুন পোশাক না হোক, পুরনো একটা পোশাক বা শীতের কাপড় দিয়ে সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিন! নিজেই দিন! দেখবেন অন্যরকম একটা শান্তি পাবেন! এভাবে সামর্থবান এবং বিবেকবান মানুষ একজন একজন করে এগিয়ে এলে- কে বলেছে অই অসহায় মানুষগুলি কষ্ট পাবে? শীতে কাঁপবে ?
>বলুন তো কে কি ভাবছেন? (যদিও সামু ব্লগে একটা আয়োজন চলছে শীতার্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




