>কথাটার মানে হলো- যার ঘরে কিছু নাই তার ফুটানী করে মুখের রূপচর্চা করতে গিয়ে স্নো মাখা কিংবা ১২০০/ টাকা দিয়ে ওলে টোটাল ইফেক্ট মাখার বিলাসিতা মানায় না! মধ্যবিত্তরা এটা- মধ্যবিত্তরা সেটা, বলে গলা ফাটানো কিছু মধ্যবিত্তই এটা কেন করে বুঝি না!
> আমার ঘরে যদি অভাব থাকে, আমাকে সেভাবেই চলতে হবে! ধার-দেনারও একটা লিমিট থাকা চাই! যা আমি শোধ করতে পারবো না তার থেকে বেশি ধার নিয়ে চলাটা কিংবা এক লাফে উপরে ওঠার স্বপ্ন এইসব মানুষেরা কেন দেখে বুঝি না!
>আমার কথা হল- আমার যা আছে তা দিয়েই আমাকে চলতে হবে, আলগা ফুটানীর দরকার কি? চেষ্টা থাকতে পারে উপরে ওঠার, সচ্ছল হওয়ার, কিন্তু সেই পথটাও সেরকম-ই হওয়া উচিৎ যেখানে পরবর্তীতে বিপদের বা সব হারানোর সম্ভাবনা নেই!
>আসল কথাটা হল- এইভাবে উপরে উঠতে গিয়ে এই শ্রেনীর মধ্যবিত্তরা টাকার কাছে নিজেকে বিক্রি করে, তারা সংযমী হতে শিখে না, সংযমী হয় না! ফলাফল- ধরা খেলে একেবারে ডুবে যাওয়া !
>>প্রত্যেকটা মানুষের -ই সংযমী হয়ে, হিসেব করে পা ফেলে জীবন ও সংসারের পথে চলতে হয়! এতে ভুরি ভুরি সচ্ছলতা না আসলেও একেবারে ডুবে যাবার আলগা চিন্তা থাকে না!
(নিজের চারপাশে থাকা কয়েকজনের বিধ্বস্ত অবস্থা দেখে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




