>শুধু ছোটবেলায় না বেশ বড় বেলাতেও আমরা মাত্র ৫ টাকা চাঁদা দিয়ে (শুধু মাছ/ মাংস/ ডিম কেনার টাকা) বাড়ী বাড়ী থেকে চাল/ ডাল/নুন/তেল/মরিচ/ পেঁয়াজ / হলুদ/ খড়ি যা যা লাগে তা ডালিতে করে সংগ্রহ করে আমাদের বাগান বাড়ীতে (যেখানে এখন আমাদের বাড়ী) পিকনিক খেতাম...! সেই পিকনিকের মজাই ছিল আলাদা... হৈ- হুল্লোড় আর উল্লাসে বিকেল থেকে চলতো রান্না-বান্নার আয়োজন ... এরপর নাচা-গানা তারপর খানাপিনা......... ! !
> হু এবারো খেলাম সেই ছোটবেলার মত করে, তবে একটু ব্যাতিক্রম, এবার চাঁদা ১০ টাকা বেশির ভাগ খাবার বাসার, আর বাকি নাস্তা সহ শীতের পিঠা কিনেছি অই ১০ টাকা চাঁদা দিয়ে...! !
> সবাই রাতে উল্লাস করবে আর আমরা বিকেল থেকে উল্লাস করলাম... এরপর রাতে তো আছেই......
>তবে এই ২০০/ ৩০০ টাকা দিয়ে পোলাও/ রোস্ট হাবিজাবি খাওয়ার থেকে আমাদের এই নাস্তা পিকনিক কিন্তু একেবারেই মন্দ হয়নি...।। ও হ্যাঁ ... আসলে সপ্তাহ ধরে বোনের বিয়ের খাওয়া এখনো হজম হয়নি তাই আমরা এবার অই পোলাও/ ফোলাও/ রোস্ট/ ফোস্ট এর দিকে গেলাম না.........
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা......।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

