শোন ফকিরটা,
আমার ভালোবাসা হল- আইস্ক্রিমের মত ...
কামড়াকামড়ি করে আর নাকে ঘষাঘষি করে খাওয়ার পরও
যেখানে একটা শীতল স্পর্শ থেকে যায়...
আহ্ ঠান্ডা ঠান্ডা অনুভূতি ... যার রেশ থাকে বহুক্ষন...।। !
( কিন্তু বরাবরের মত তুই ভাঁওতাবাজি করেছিস, আইসক্রিমের টাকা এখনো পাঠাস নাই! ব্যাপার না ! জানি তো তুই এমন-ই! ) !
আবার ঠিক এই মুহূর্তে তোর হাতে থাকা ঐ চায়ের মগটার মত...
যেখানে কিছুক্ষন আগে দু’জনে হুড়োহুড়ি করে ভাগ বসিয়েছি উষ্ণতা খুঁজে পেতে...
হুড়োহুড়ি করে চা খাওয়া শেষ কিন্তু দেখ...
মগটা গরম আছে... বেশ কিছুক্ষন......।। !
ভালোবাসা তো এমন-ই হতে হয় রে পাগল.........।। !
যা এখন মাস্তি কর তোর শত শত শাকচুন্নি আর কটকটি বেগমদের সাথে...... !
আজকের মত এ বছরের কেচ্ছা শেষ কিন্তু মনে রাখিস... !
বেঁচে থাকলে কাল থেকে আবার শুরু হবে নতুন কেচ্ছা...
বেঁচে থাকলে তোর হাড়- হাড্ডি জ্বালিয়ে ...... !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

