somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ঙ্কর মারমুখী সুন্দর... ভয়ঙ্কর মায়াময় সুন্দর... !

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধুমায়িত চায়ের কাপটা হাতে নিয়ে মেয়েটা ঝুল বারান্দার একপাশে গিয়ে দাঁড়ায় ...
চায়ের কাপের ধোঁয়ার সাথে সাথে ঘোরলাগা এক দৃষ্টিতে মেয়েটা আনমনে আবারো সেই কল্পনার জগতে চলে যায়...
যেখানে এক হাতে এমন-ই ধুমায়িত চায়ের কাপ নিয়ে মেয়েটি উদ্ভ্রান্তের মত আকাশের দিকে তাকিয়ে থাকা ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়েছিল... ছেলেটা তবুও বুঝতে পারেনি...!
কিছুক্ষন পর মেয়েটা ছেলেটার মাথায় টাস করে একটা চাটি মেরে
রাগান্বিত দৃষ্টিতে গাল ফুলিয়ে সামনে গিয়ে দাঁড়ায়... !
উদ্ভ্রান্ত ছেলেটা কোথায় যেন ডুবে গিয়েছিল আর মেয়েটার চাটিতে সে যেন সম্বিত ফিরে পায়...
অথচ এই মেয়েটাকেই সে কখনো মায়াবতী কখনো মারমুখী কখনো পেত্নী তো কখনো লক্ষী বলে ডাকে...!
মায়াবতী মেয়েটার মারমুখী রূপটা ছেলেটার বড্ড বেশি পছন্দের!
আর সেই মায়াবতীটা তার পাশে এসে দাঁড়িয়েছে এটাও আজ সে বুঝতে পায়নি... না জানি কি হয় এভাবেই ছেলেটা উদ্ভ্রান্তের মত মাঝে মাঝে কোথায় যেন হাবুডুবু খায়...
মাঝে মাঝে এভাবেই তাকে তলিয়ে যেতে দেখে মেয়েটা...
বারবার সে তলিয়ে যাওয়ার রহস্যটা জানতে চেয়েও মেয়েটা জানতে পারে না...ছেলেটা এই সেই বলে উড়িয়ে দেয়... অন্যমনস্কতার ঘোর থেকে ছেলেটা কিছুটা ফিরে আসে -
বলে ওঠে আনমনে আবার ধুস্‌ শালা... আমি না একটা--
এ পর্যন্ত বলেই আবার ডুব দেয়ার আগে মেয়েটার হাত থেকে চায়ের কাপটা নিয়ে নেয় সাবধানে...
এরপর আবার সেই ধোঁয়াটে চায়ের কাপের দিকে একবার তাকায়
একবার কপাল কুঁচকে রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে থাকা মেয়েটার দিকে তাকায়...।মেয়েটার কুঁচকে থাকা কপালের দিকে তাকিয়ে চমকে যায় ছেলেটা!
দেখে কি যেন নেই...কোন রিনিঝিনি শব্দ ও শুনতে পাচ্ছে না।। উফস্‌!মনে পরে ছেলেটার মেয়েটাকে আজ কালো টিপের পাতা কিনে দেয়ার কথা ছিল, সাথে এক ডজন চুড়ি...!
ইসস, আবার ভুলে গেছে সে... কিচ্ছু হবে না তাকে দিয়ে...
ভাবতে ভাবতে সে আবার তলিয়ে যেতে থাকে... সজোরে তার সিল্কি চুলে টান পড়ে...দেখে মেয়েটা মারমুখী হয়ে গাল ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে...!
আহারে! ভুলে গেছি একদম সত্যি বলছি... এভাবেই চোখ ছলছল করে ছেলেটাও মেয়েটার দিকে তাকায়...
কি জানি কিহয়... মেয়েটা মারমুখী থেকে মায়াবতী হয়ে ছেলেটার চোখ পড়ে ফেলে...এক ঝটকায় হাত নামিয়ে আলতো করে ছেলেটার হাত মুঠো করে ধরে মুচকি হেসে বলতে থাকে- আরে ধুস্‌!লাগবে না আমার চুড়ি/ টিপ! হাঁদারাম, আমি তো এসব এমনি বলি...ছেলেটা আবার তলিয়ে যেতেথাকে... চায়ের কাপে ডুবে যাওয়া বিস্কুটের মত...মেয়েটা ঝুল বারান্দার এক পাশে থাকা টেবিলে এবার চায়ের কাপটা রেখে
আলতো করে ওড়নার এক কোনা দিয়ে চোখের কোনটা মুছে নেয় এরপর আবার আনমনে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে- আর কত ঘুমাবি রে গরুটা?!?
ওঠ এবার, চায়ের কাপে মুখ ডুবিয়ে তাড়াতাড়ি অফিস যা...
বলেই ছেলেটার মায়াময় ঘুমন্ত মুখটার দিকে অদ্ভুদ ভাবে তাকায় কল্পনায় ...! ওদিকে ছেলেটা বিছানায়এপাশ- ওপাশ করতে করতে ঝট করে উঠে পড়ে...আনমনে বলতে থাকে-
এবার মেয়েটার জন্য তাকে একটা কালো টিপের পাতা আর চুড়ি আনতেই হবে...পড়িয়ে দিতে হবে সেই টিপ তার কপালে আর চুড়ি হাতে...দেয়ালে থাকা ঘড়ির টুংটাং শব্দে ছেলেটা আবার তলিয়ে যায় ভাবতে থাকে... আহা!কল্পনার জগতটা কতই না সুন্দর ঠিকসেই মায়াবতী মারমুখী পেত্নীটার মত ভয়ঙ্কর মারমুখী সুন্দর...
আর ওপাশে মেয়েটা ভাবতে থাকে তাদের এই কল্পনা কল্পনা খেলাটা আসলেই কত সুন্দর ঠিক একটু আগে ছেলেটার ঘুমন্ত মায়াময় মুখটার মত ভয়ঙ্কর মায়াময় সুন্দর... !


সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×