রাস্তার পাশে দাঁড়িয়ে চটপটির প্লেটটা সাবাড় করে আবার এক প্লেট নিল বাচ্চু হাতিটা...(ওর খাওয়ার জন্য ওকে বাচ্চু হাতি বলে মেয়েটা !)
এই প্লেট শেষ করে এবার এক প্লেট ফুচকা... টপাটপ একটার পর একটা ফুচকা শেষ করে চলেছে হাতিটা...
মেয়েটা অবাক হয়ে ওর খাওয়া দেখছে আর প্লেট দেখছে ...
একটা একটা ফুচকা ও মুখে দিচ্ছে আর গপগপ করে খাচ্ছে... কোনদিকে হুশ নেই... !
প্লেটের ফুচকা খাওয়া শেষে মেয়েটার দিকে তাকালো বাচ্চু হাতি নামক ছেলেটা ...
মেয়েটা ওর প্লেটেটা ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল- কি রেখুব খুদা লেগেছে তোর?
খাস নাই কিছু সকালে?ছেলেটা হাসল ... কিছু না বলে মেয়েটার প্লেটটাও নিয়ে নিল-এবার টপাটপ খাওয়ার আগে মেয়েটার দিকে একটা ফুচকা এগিয়ে আনলো...
মেয়েটার চোখ ভিজে গেলো... ওড়নার এক প্রান্ত দিয়ে চোখের কোণা মুছে ফুচকা টা হাতে নিয়ে ছেলেটার মুখের দিকে ধরলো...
ছেলেটা আবার সেই ফুচকা নিয়ে মেয়েটার মুখে ধরলো...
এবার মেয়েটাএকটু কামড় দিয়ে ভেঙ্গে নিয়ে তা ছেলেটার মুখে পুড়ে দিল...।ছেলেটা ফুচকাটা মুখে নিয়ে অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল...
>অই বাচ্চু হাতি কি দেখছিস?
> কই কিছু না তো!
>মানে?
>হু
>আবার হু! তুই একটা ঘোড়ার ডিম... না হাতির ডিম!
>কাকে বললি ?
> জানিস না কাকে?!?
>ও আচ্ছা!
>নে ওঠ... যাই, এই নে পার্স ! টাকা নিয়ে বিল দে!
>ছেলেটা এবার হেসে ওঠে- হাহহা আজ পার্স ছিন্তাই করতে দিলি না কেন?অনেক দেনা হয়ে গেছে তাই না? আচ্ছা যা- সব সুদে-আসলে শোধ করে দেবো!
>তা তো দিতেই হবে! তুই কি ভেবেছিস এমনি ছেড়ে দেবো?
>হাহহা সে তো জানি রে গুন্ডি!
>নে চল!
>আবার কোথায় ?
>কোথায় মানে? বাসায় যাবো আর তুই কোন মাথায় যাবি তুই জানিস!
>আমি কি যাবো তোর সাথে?
>না অন্য কারো সাথে যা... হাঁদারাম !আমার সাথে এসে আবার আমাকেই জিজ্ঞেস করিস, আমার সাথে যাবি কি না...।!
>হু...
>>এরপর মেয়েটা রিকশা ডাকে...রিকশায় ঊঠে বসে... রিকশা চলতে শুরু করে হাবলা ছেলেটা হাবলার মত দাঁড়িয়ে থাকে...
মেয়েটা রিকশার মধ্য থেকে পেছনে ফিরে দেখে, তারপর রিকশায়ালাকে নিয়ে আবার পিছে ফিরে আসে...
এসেই ছেলেটার হাত ধরে টেনে রিকশায় তোলে... চুপচাপ দু’জনে হাতের উপর হাত আলতো করে রেখে বসে থাকে... !
...... এক বিকেলে আনমনে ফুটপাথ ধরে মেয়েটা হাঁটছিল ...
হঠাৎ চোখ যায় সেই ফুচকা/চটপটির দোকানটার দিকে...
ঘোরলাগা দৃষ্টিতে কিছু একটা খুঁজতে থাকে...
চোখআটকে যায় দু’টো ছেলে- মেয়ের ফুচকার প্লেটে হুড়োহুড়ি করা দেখে...ফুচকায়ালা বলে আপা আসেন... খেয়ে যান... মেয়েটা মাথা নেড়ে মুচকি হেসে না বলে...
মেয়েটার ঘোলাটে দৃষ্টিতে কেউ একজন অবাক হয়...বলে কিছু খুঁজছেন ...মেয়েটা বলে চলে- না তো কিছু খুঁজছি না...
বুকের ভেতরটা চিনচিন করে ওঠে...
আর কিছু না বলে মেয়েটা ফুটপাথ ধরে আবার হাঁটতে থাকে...
অনুভব করে সে যা খুঁজছে তা এক মায়া...অদ্ভুদ এক টান...
সেই মায়া আর টানটা শুধু একজনের জন্যই হয়... সবার জন্য নয়...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

