>হাত তুলেন পুরুষ দিবস নাই বইলা কয়জনে মিউ মিউ করে কান্নাকাটি কইরা কিছু লিখছেন??? (মজা করলাম!) আমার নারী দিবস ভাবনা---
>স্কুলে আমার কলিগ আরিফ স্যার যখন আমাদের সব ম্যাডামদের চকলেট দিয়ে উইশ করলেন মন্দ লাগেনি! পরক্ষনেই ক্লাস ফাইভ পড়ুয়া ছাত্র স্মরণ যখন আমাদের সকলকে চকলেট দিয়ে উইশ করে তখন সবচেয়ে বেশি ভাল লাগে, ও হয়ত এই দিবসের মানে ততটা বোঝেনা কিন্তু নারী দিবস নামে আজ যে একটা দিবস আছে এটা শুনে ও যে সকল নারী শিক্ষককে উইশ করেছে এটা খারাপ কিছু নয়, ওকে বললাম- বাবা, সারাজীবন তোমার সাথে জড়িত কিংবা জড়িত নয় এমন সব নারীকে তার মর্যাদা দিও, কখনো কোন নারীকে অসম্মান করিও না, আর বেশি কিছু বললাম না... ও বুঝবে না!
> কারো বউ বা কারো মা এই দু’টো সম্পর্ক বাদে আমার সাথে যে সব পুরুষের যে ধরনের সম্পর্ক আছে, বা নেই তাদের সকলের সাথেই পারস্পরিক শ্রদ্ধাবোধ/ স্নেহবোধ বেঁচে থাকুক... একজন নারী নয় একজন মানুষ হিসেবেই আমাকে মূল্যায়ন করা হোক, সকল নারীর প্রতি সব সহিংসতা বন্ধ হোক, দূর হোক সমস্ত বৈষম্য (বিশেষ করে- নারী শ্রমিক/ চাতালের নারীরা/ পরিচ্ছন্ন কর্মী হিসেবে যেসব নারীরা আছে তাদের প্রতি যে বৈষম্য তৈরি করা হয়েছে তা দেখে... সত্যি অবাক হতে হয়, এছাড়া পারিবারিক ভাবেও যে বৈষম্য তৈরি করে পরিবারের লোকজনেরা সেটাও কম ভাবনার নয় ) - এটাই প্রত্যাশা... এর বেশি কিছু চাই না... । কোন আলাদা দিবসেরও দরকার নেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





