কল্পনা কল্পনা খেলাটা হলেও একদিন সব অভিমান ভুলে গিয়ে
রাস্তায় থাকা হলুদ বাতির হিমুময় রাতে নীলাভ আবরণে
তোর হাত ধরে হেঁটে যাবো বহুদূর ......
যাচ্ছেতাই এসব বাস্তবতার অজুহাতের কাছে
আমাদের ঘোরলাগা ভালোবাসাকে সামনে আনবো সবার...
দেখাবো মহান হতে নয় ... ভালোবাসি বলেই ভালোবাসি...
অনুভব করি বলেই কাছে টানি...
সত্যি বলছি তোকে পাশে নিয়েই আলতো করে
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে কল্পনায় নয়ত বাস্তবে হেঁটে যাবো বহুদূর ...
হাঁটতে হাঁটতে হুড়োহুড়িতে মেতে উঠবো...
একদিন না তুই বলেছিলি... আমার তুই ছাড়া থাকবে কোন শালা...
সত্যি- ই তো আমার বাস্তব আর কল্পনায় তুই ছাড়া কে থাকবে বল...?
তোর সব বাস্তবতাকে কচু গাছ দেখিয়ে বলবো - দেখ...
আমাদের ভালোবাসা হারিয়ে যায়নি...
এই বুকেই লুকিয়ে আছে তা...
কানের পাশে মুখ নিয়ে কল্পনায় বলে উঠবো- ভালোবাসি ভালোবাসি ... !
তুই কি জুতা নিয়ে মারতে আসবি আমায়...
খামোখা হুমকির ফুলঝুরি নামাবি...?
রেগে গিয়ে চিল্লাচিল্লি করবি...?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




