পাগলা বাতাসের সাথে এলোমেলো উড়াউড়ি ঝড় বেশ ভাল লাগে...
বাতাসে চুল এলোমেলো হয়ে যাচ্ছে...পাগলাটা সেই চুলের সাথে দৌড়াচ্ছে ...
হুড়মুড় করে পাশে এসে কখনো চুলগুলো ধরে ক্লিপে আটকাচ্ছে...
নয়ত আরো এলোমেলো করে দিয়ে বলছে... পাগলী পাগলী...
আমিও কি কম না কি... চোখ গরম করে নাক লাল করে
বদের হাড্ডির চুল ধরে জোরসে টান... আ আ বলে চিৎকার...
বলে উঠি-- পাগলা পাগলা... এরপর ঝড়ের সাথে বৃষ্টি ...
আহ্ কি যে ভাল লাগে... ! ঝড়ের সাথে বৃষ্টি পাগলাটার সাথে ভেজা...
বৃষ্টির সাথে মিষ্টি বাতাস... অন্যরকম একটা গন্ধ...আহ্...
এরপর বৃষ্টি ভেজা বালকের আমার দু’চোখে ডুব দেয়া...
মাঝে মাঝে মেঘের গর্জন ... ভয়ে কেঁপে উঠে...
এক ছুটে বালকের বুকের মাঝে আশ্রয় নেয়া...
সবমিলিয়ে কি যে সুন্দর এক রাত...
এরপর হুট করেই চারপাশ জুড়ে লোডশেডিং...
অন্ধকারে ঢেকে যাওয়া ... ভীষণ মিস করছি রে বালক...
উহু... না...অদ্ভুদ এক তুইহীনতায় ভুগছি...
এই ঝড়ো বাতাসের সাথে... একসাথে যদি হুড়োহুড়ি করতে পারতাম...
এসব ভালোলাগার অনুভূতিগুলি আর সেইসব মধুর সময়...
আহ্ ... ধ্যাৎ ... ঘোড়ার ডিম...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




