গোপন ক্যামেরা...... হু মেয়েদের-ই সচেতন হওয়া দরকার!
০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
> বিভিন্ন পার্লার এমনকি ড্রেসের দোকানে ট্রায়াল রুমে থাকা গোপন ক্যামেরায় অনেকেই যে সমস্যায় পড়ছেন তা আমরা জেনেছি আগেই... এর আগে এদেশে কানিজের পার্লার পার্সোনায় এমনটা ঘটে... মহিলা সচেতন ছিলেন বলেই আমরা তা জানতে পারি, দু/ একদিনের নিউজ ভারতের স্মৃতি ইরানী ট্রায়াল রুমে গিয়ে গোপন ক্যামেরা দেখতে পান এবং সাথে সাথেই ব্যবস্থা নেন... ! এরা সচেতন ছিল বলেই বেঁচে যান কিন্তু আপনি বাঁচবেন কি না সন্দেহ আছে যদি এ ব্যাপারে সচেতন না হোন---
> আমি বাপু কখনোই কোন ড্রেস কিনে তা ঠিকমত হবে কি না এটা দেখতে ট্রায়াল রুমে যাইনি! সাধারণত বেশিরভাগ সময় কাপড় কিনেই বানাই... আর যদিও কিছু ড্রেস বানানো কিনি তা উপরে ধরে একটু দেখে নেই... কিংবা এমনভাবে কিনি যাতে সমস্যা হলে সে দোকানে এসে পাল্টাতে পারি বা দর্জি দিয়ে ঠিক করে নিতে পারি... তবু কখনো কোন ট্রায়াল রুমে যাইনি... আর পার্লারে যাই কিন্তু তাই বলে বিলাসিতা বা সুখানুভতির জন্য বা ক্লান্তি দূর করতেও কখনো বডি ম্যাসেজ করাতে যাইনি... এমনকি ফেসিয়াল করলেও শুধু মুখ... গলা থেকে নিচের অংশে করার জন্য সেখানেও কখনো ড্রেস চেঞ্জ করিনি... যা অনেকেই করেন... ! ট্রায়াল রুমে যাওয়া কিংবা পার্লারে ড্রেস চেঞ্জ করার ব্যাপারে মেয়েদের সচেতন হওয়া দরকার... আমি এটাই বলবো - আর এইসব গোপন ক্যামেরা বা সিসি ক্যামেরার ব্যাপারেও নির্দিষ্ট কিছু নিয়ম থাকা দরকার! ট্রায়াল রুমে বা ওয়াশ রুমে গোপন ক্যামেরা থাকার কি যুক্তি থাকতে পারে? এ ব্যাপারেও নিষেধাজ্ঞা দরকার ...।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন