>যেসব কিশোর বয়সের ছেলেরা অপরাধ করে জেলে যায় তাদের সাজা না দিয়ে আগে তাদের উন্নয়নের জন্য সম্ভবত এই কেন্দ্রে পাঠানো হয়... কিন্তু আসলেই কি সেইসব কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড কমে গিয়ে তাদের অভ্যাস বা চরিত্রের পরিবর্তন হয়...? মনে হয় না... কারন--- সেখানে তাদের চরিত্র সংশোধনের কিংবা অপরাধমূলক কাজ যাতে না করে সে ব্যাপারে সেরকম কোন কাউন্সিলিং বা ব্যাবস্থা নেয়া হয় না- যদি হত তাহলে সেখান থেকে এইসব কিশোররা নিজেদের সংশোধিত করে বের হত... কিন্তু তা হচ্ছে না- ঘটছে অন্য কিছু- যেমন-
>এর আগেও এই কেন্দ্রে কতৃপক্ষের অত্যাচার এবং নানা অনিয়মের কারনে সেখানে থাকা কিশোরেরা তার প্রতিবাদে ব্লেড দিয়ে নিজেদের শরীর কেটে প্রতিবাদ জানায়!!!!! আর কতৃপক্ষ বলে- তারা মাদক না পেয়ে এই কাজ করেছে!!! কি যুক্তি!!!
>কালকের ইত্তেফাক ১৫ পৃষ্ঠার নিউজে এসেছে- গত বৃহস্পতিবার রাত ৩টায় আবারো ধারালো দেশীয় অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে ৩ কিশোর আহত হয়েছে!!!!! তাদের একজনের অবস্থা বেশ খারাপ!কেন্দ্রের এক কর্মকর্তা আবার বলেন- মাদক না পেয়ে তারা এই কাজ করেছে! আর আহত কিশোরের একজন বলে- কতৃপক্ষের অত্যাচারে তারা এই কাজ করেছে!!
>ঘটনার সত্যতা আসলেই কি? যেখানে কিশোরদের সংশোধনের জন্য পাঠানো হয় সেখানেই তাদের উন্নতি না ঘটে অবনতি ঘটছে আর কতৃপক্ষ কি দারুন অজুহাত দিচ্ছে? তাহলে এই কেন্দ্রের নাম উন্নয়ন কেন্দ্র না রেখে অবনতি কেন্দ্র রাখলেই তো হয়? তাই না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




