আজ সবার জন্য একটা বিশেষ দিন... ভালোবাসার মানুষেরা, কাছের মানুষেরা আপনজনেরা একে অপরকে শুভেচ্ছা দিবে... কত কি গিফট করবে... মেলাতে যাবে... হৈ হুল্লোড় করবে... আমি কি করবো বল তো...? তুই কি করবি...? দিবি আমাকে একটা লাল পেড়ে সাদা শাড়ী কিনে... সাথে ডজন খানেক টকটকে লাল রেশমি চুড়ি... এক জোড়া পায়েল... একটা আলতার শিশি ... সত্যি সত্যি না দিলেও সমস্যা নেই... কল্পনা কল্পনা খেলাটায় দিবি? খেলবি আজ আমার সাথে আবার...? এই দেখ আমি তোকে ধবধবে পাজামা/ পাঞ্জাবি দেবো... সাথে লাল টকটকে একটা ওড়না... তুই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পড়বি তা... আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা পড়তে গিয়ে মুচকি হাসবি... ফেরত দিতে হবে আমায় এই ভেবে... শোন শোন... বেশি পারফিউম ইউজ করিস না রে পাগল... তাহলে যে কারনে ওড়নাটা ফেরত নেই সেটা অসম্পূর্ণ থাকবে... আমি তো অই ওড়নায় তুই তুই গন্ধটা অনুভব করতে চাই... যেটা জড়িয়ে নিলে মনে হবে... তুই আমায় জড়িয়ে আছিস... চোখ বন্ধ করে শ্বাস নিলে মাতাল করবে তুই তুই গন্ধটা ... পাগলা আমি না এই বিশেষ দিনটার জন্য আমার পার্সে চকচকে কিছু টাকা রেখে দিয়েছি... যাতে রিকশাওয়ালা মামাকে ... আর খাবারের বিলটা তুই এখান থেকেই দিতে পারিস... কি বিল দেয়ার সময় , ভাড়া দেয়ার সময় ছিনতাই করবি তো পার্স টা... শোন শোন আজ কিছু বলবো না... জানিস-ই তো আমি সবকিছুর হিসেব রেখে দেই... সুদে- আসলে শোধ না নিয়ে কি তোকে এমনি এমনি ছেড়ে দেবো রে পাগল...?
আমি তোকে এত্ত এত্ত দামী কিছু দিতে পারবো না... খুব সদামাটা কিছু জিনিস-ই দেবো... আমাকেও দিতে হবে না দামী সব গিফট... কারন তোর থেকে বড় গিফট আর কি হতে পারে বল...? শুধু ৪০টাকার লাল টকটকে রেশমি চুড়ি কিনে দিবি ... ১০ টাকার কুলফি মালাই... খাওয়ালেই হবে... বিকেলে রিকশায় করে ঘুরে বেড়ানোর সময় আমি হাতে চুড়ির টুংটাং শব্দে তোকে মুগ্ধ করবো আর আর আইস্ক্রিম অর্ধেক খাবো অর্ধেক তোর নাকে ঘষে দেবো... তুই কিছুই করতে পারবি না... শুধু তব্দিত হয়ে যাবি ... এরপর তো জানিস-ই তোর আইস্ক্রিম কেড়ে নিয়ে খাওয়া শুরু করবো ... ! আর শোন, অইসব শাড়ীর ও দরকার নেই... মিছিমিছি বলেছি ... আছেই তো শাড়ী... তবে তুই যদি কিনে দিস সেটা হবে অন্যরকম পাওয়া ... আর বিশেষ দিন... তুই যখন ভাল থাকিস... মন খুলে বিটকেলে হাসি দিস... সে সময়টাই আমার জন্য বিশেষ সময় ... তুই যেদিন আমার পাশে থাকবি... সেদিনটি - ই হবে আমার কাছে বিশেষ দিন... ! বুঝলি রে পাগলা...? আমার ছোট্ট চাওয়াগুলিকে পূরণ করতে তোকে বৃষ্টিতে ভিজতে হবে না...রে পাগল... তার জন্য নিজের ইচ্ছেটাই মুখ্য ... দেখ না একবার ভেবে পারিস কি না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




