>ইসলামী শরীয়ার দৃষ্টিতে এটা ঠিক নয়...! মুসলিম নারীদের উচিত বিয়ের পর ও তার পৈত্রিক নাম ঠিক রাখা! কারন কিয়ামতের মাঠেও প্রত্যেককে তার বাবার নাম ধরে ডাকা হবে! হাদীসের কিতাবসমূহে এ সঙ্ক্রান্ত অনেক হাদীস আছে! এবং বাবা কতৃক প্রদত্ত নাম ঠিক রাখার জন্য আল্লাহ্ তা’আলা আমাদের নির্দেশ দিয়েছেন! কারন অই নামটি ব্যক্তির বংশের পরিচায়ক! (আল কুরআন , ৩৩:৫ ) ! নিজের নামের সাথে স্বামীর নাম জুড়ে দেয়ার নজির আমাদের প্রিয় নবী (স) এর স্ত্রীগণ ও যুক্ত করেন নি! হযরত আয়েশা সিদ্দিকা (রা) বিয়ের পর তার নাম পরিবর্তন করে আয়েশা মুহাম্মদ রাখেন নি! বরং তিনি তাঁর পিতা আবুবকর সিদ্দীকের (রা) পরিচয় অক্ষুন্ন রেখেছেন! ( এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন আজকের ইত্তেফাকের ধর্মচিন্তা বিভাগে- ১৬ পৃষ্ঠা ) !
> কিন্তু আমাদের দেশে পশ্চিমা বিশ্বকে অনুসরণ করতে গিয়ে হাল জামানার একটা ফ্যাশনের রীতি করে ফেলেছে অনেকে বিয়ের পর-ই স্ত্রীর নামের সাথে নিজের নাম জুড়ে দেয়া!!!!! যেগুলোর কোন ভিত্তি নেই ইসলামী শরীয়াতে!!!! আবার অনেকে প্রেমে পড়িয়াই প্রেমিকারে তার নামের সাথে নিজের নামটা জুড়ে দিতে বলেন!!!
>আমি বাপু যদি বিয়ে হয় তখন আমার নামের সাথে চৌধুরী বাদ দিয়ে আজাইরা কারো নাম - ঈপ্সিতা হাসান (ইয়াক ইয়াক) / আহনাফ/ আহমেদ / মাহমুদ / রায়হান...কিংবা হাম্বা এইটা সেইটা জুড়তে রাজী না... দরকার হলে হাম্বারে বলুম চৌধুরী অ্যাড করতে...হিহিহি! যদিও হাম্বা আমার নামের সাথে নিজের নাম জুড়ে দিতে বারবার বলে!!!!
>এখন হাত তুলেন তো বিবাহিত ভ্রাতারা আর প্রেমিক ভ্রাতারা কে কে বিয়ের পর-ই ভাবীর নামের সাথে নিজের নাম জুড়ে দিয়েছেন? কে কে লুতুপুতু প্রেমে প্রেমিকারে/ জিএফকে নিজের নামের সাথে আপনার নাম জুড়ে নিতে বলেছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


