আচ্ছা এমন কি কখনো হবে... ধর এখুনি... বৈশাখী বাতাসের সাথে হন্তদন্ত হয়ে ছুটে এসে কানের পাশে মুখ নিয়ে বলছিস... “ভালোবাসি ভালোবাসি ...”?
এমন কি হতে পারে... তোর ঘরের জানালার কাছে দাঁড়িয়ে এক চিলতে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলছিস... দূরত্ব যতই বাড়ুক... সেই দূরত্বকে ছাপিয়ে তোকে অনেক অনেক ভালোবাসি রে ... মিস করি রে গাধি...!!
বল এমন কি হতে পারে... চারপাশের সমস্ত জঞ্জাল/ ব্যস্ততা/ বাস্তবতাকে কাঁচ কলা দেখিয়ে ... বেসুরা গলায় গেয়ে উঠছিস সেইসব পঁচা গান... ফোন করেই কথা নেই বার্তা নেই কানে বেজে চলছে একজনের দরাজ গলায় কিসব পঁচা গান...
এমন কি হবে... এই বৈশাখে আবারো আমাকে এলোমেলো করে দিয়ে... বর্ষার ঝুম বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছিস... ?
এমন কি হতে পারে বল...? বৈশাখের এই কড়া রোদে এক ঝলক শীতল ছোঁয়া দিয়ে জানতে চাইছিস... ভাল আছিস? ভালোবাসা কি ফুড়িয়ে গেছে...? তুই কি বলতে পারবি? ভালোবাসা ফুড়িয়ে গেছে... হু?
জানি উত্তরটা দিতে পারবি না... আড়াল করে নিবি আবার... আমিও কিছু বলবো না...
রেখে যাবো এখানেই যত না বলা কথা... জানি না সেসব দিয়ে হবে কি না আস্ত ভালোবাসার গল্পকথা .........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


