somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাওয়া ছিল শুধু একটুখানি বিশ্বাস আর আস্থা... পরম নির্ভরতার একটা হাত...

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা কি চেয়েছিল জানিস -? চেয়েছিল খুব ভোরে ঘুম ভেঙ্গে সারারাত ফোন বন্ধ রাখার জন্য কারো কাছ থেকে অজস্র গালি শুনতে...
কারন সে জানত - এই অজস্র গালি শেষে ভালোবাসার বৃষ্টিতে সে ভিজে যাবে...চেয়েছিল... কেউ একজন তাকে বারবার বলুক- ঠিক মত খাস না কেন...? ঔষধ গুলি খাস ঠিক মত...?
চেয়েছিল ঝুম বৃষ্টিতে ভিজতে তাকে বারন করুক... কিন্তু পরক্ষনেই ভেজার অনুমতি দিয়ে তার-ই বৃষ্টি ভেজা দু’চোখে ডুব মারুক...সব ব্যস্ততা আর বাস্তবতাকে কাঁচ কলা দেখিয়ে কেউ একজন তাকে ভালোবাসার মরন দিক...
সমস্ত বাঁধাকে উপেক্ষা করে কেউ একজন তাকে বুকের মাঝে আগলে নিক...চেয়েছিল ভুলের কুয়াশার জাল ছিন্ন করে কেউ একজন তার হাতটি আলতো করে ধরে বহুদূর হেঁটে যাক...
চেয়েছিল কেউ একজন হুট হাট ঝড়ের মত এসে তাকে ওলট পালট করে দিয়ে আবার ঝড় শেষে থম থমে শীতলতায় ডুবিয়ে দিক...হুড়মুড় করে যখন তখন এসে তার এলো চুলে ক্লিপ্টা আটকিয়ে দিক... তার অভিমানগুলি ভাঙাতে কান-ধরে উঠ-বস করুক...মাঝে মাঝে কঠোর হয়ে ধমকে ধমকে তাকে শাসন করেভ্যা ভ্যা করে কাঁদিয়ে দিক...
আবার পরক্ষনেই নিজেই কেঁদে -কেটে তাকে বুকে জড়িয়ে নিক...
ঘুম আসছে না মেসেজ পেয়ে কেউ একজন তাকে বাচ্চাদের মত বুকে আগলে নিয়ে ঘুম পাড়িয়ে দিক...
অভিমানে যখন সে ভেঙ্গে ভেঙ্গে পড়বে তখন কেউ একজন বলুক- বাচ্চাদের মত কাঁদছিস কেন হারামী...?
আয় বুকে আয়... তোকে আদর করে দেই... এরকম-ই ছোট্ট ছোট্টরাগ-অভিমান...একটুখানি ভাব- ভালোবাসা আর অধিকারের ভাগ চেয়েছিল মেয়েটা...
চেয়েছিল তার-ই মত করে কেউ একজন অপেক্ষা করুক...
বারবার মিসড বার্তা দিয়ে বলুক মিস করছি--কই তুই? চেয়েছিল ঝুল বারান্দায় বসে কারো সাথে এক কাপ চায়ে হুড়োহুড়ি করতে...
চেয়েছিল সেই একজনটা সারাটি জীবন তার পাশে থাকুক... চেয়েছিল...কেউ একজন তাকে ৪০টাকার এক ডজন রেশমি চুড়ি কিনে দিয়ে যত্ন করে তা হাতে পড়িয়ে দিক...
চেয়েছিল ১০টাকার কুলফি মালাইয়ের অর্ধেক খেয়ে বাকি অর্ধেক তার নাকে ঘষে দিতে...
চেয়েছিল কেউ একজন তার বসন্ত হোক... কিংবা শরত ...
কেউ একজন শীতের সকালের এক কাপ চায়ে হুড়োহুড়ি করে উষ্ণতা ভাগাভাগি করুক...
কেউ একজন তার পঁচা গানগুলির একমাত্র লিসেনার তাকেই বানাক...চেয়েছিল তার নীল শাড়ীটার সাথে সেই একজনের টি-শার্টের রঙটা মিলে যাক...
চেয়েছিল হুটহাট কেউ একজন পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলুক-- ভালোবাসি ভালোবাসি ...
আলতো করে কানের পাশে মুখ নিয়ে বলুক- তুই কি আমার সব হবি...?চেয়েছিল কেউ একজন হাজার কথার মাঝে তাকে নিয়ে কথা বলুক...লিখে ফেলুক কিছু গল্প- কবিতা... কিংবা একটা স্ট্যাটাস... চাঁদনী রাতে চিৎকার করে বলুক...
চাদনী চাদনী মিস করছি তোকে ...মেয়েটা চেয়েছিল... তার জন্মদিনে কেউ একজন সবার আগে তাকে উইশ করে চমকে দিক...চেয়েছিল কারো জন্মদিন আর তার নিজের জন্মদিন এক সাথে পালিত হোক...
কেউ একজন তারসমস্ত আবদারে... আহ্লাদে মিশে থাকুক...
বারবার তাকে বলুক- তুই বড্ড বেশীবাচ্চামিপনা করিস...
কেউ একজন তার স্বপ্নগুলোকে রাঙিয়ে দিক... পরম নির্ভরতায় তার বুকে আশ্রয় দিক...
তার অনুভূতিগুলিকে ছুঁয়ে যাক... হাতের মধ্যে হাতটি মুঠিবদ্ধ করে আশ্বাসের সাথে বলুক-এইত আছি পাশে... ভয় পাচ্ছিস কেন পাগলী? অপেক্ষার প্রহর গুলিকে ভেঙ্গে দিয়ে বলুক-
দেখ এইত আমি আমি আছি... হারিয়ে যাইনি কোথাও ...
মেয়েটির সব চাওয়া -পাওয়া সেই একজনকে ঘিরেই ঘুরপাক খায়...তার হৃদয়ের প্রতিটি কোণায় গেঁথে যায়...
যেখানে চাওয়া ছিল শুধু একটুখানি বিশ্বাসআর আস্থা...
পরম নির্ভরতার একটা হাত...
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১০
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×