> এই হল আমাদের দেশ!!! আগেই বলেছিলাম, সাধারণ পাসপোর্ট করতে ৩০০০/- টাকার ক্ষেত্রে সোনালী ব্যাঙ্ক টাকা খাচ্ছে ৪৫০/-টাকা! এরপর আমাদের দিনাজপুরের জেলা প্রশাসক সাহেব “এল আর ডি ফান্ড” নামক একটি ফান্ড খুলে টাকা খাচ্ছেন ২০০/-! শুনেছি ডিসি অফিসে বহু লোকজন আসে তাদের চা-পানি খাওয়াতে টাকা খরচ হয় সেই টাকা এই ফান্ড থেকে খরচ করা হয়!!! শয়তানরা তোরা অন্যের কষ্টের টাকা মেরে চা খাস... অই চা খেয়ে তোরা মরিস না কেন...? যা তোদের ভিক্ষা দিলাম বলতেও পারছি না কারন এই ভিক্ষায় আমার কোন পুণ্য হবে না!!
> জন্ম নিবন্ধন সার্টিফিকেটে - নিবন্ধন নাম্বারের প্রথম ৪ অঙ্ক ব্যক্তির জন্ম সাল, পরবর্তী সাত অঙ্ক এরিয়া কোড ও শেষ ছয় অঙ্ক ধারা ক্রমিক! ২০০৭ এ রংপুর ছিলাম, এবং তখন জন্মনিবন্ধন করতে গিয়ে সেই রংপুর পৌরসভা আমাদের নিবন্ধন নং এর প্রথম ৪ অক্ষরে ২০০৭ বসিয়ে দিয়ে, জন্মসাল না বসিয়ে নিবন্ধন আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, আমরা এতশত জানতাম না, এতদিন এই নিবন্ধন দিয়েই অন্য কাজ চলছিল, কিন্তু পাসপোর্ট করতে গিয়ে জানা গেল, এই নিবন্ধন নং ভুল!!! যাক ভোটার আইডি দিয়ে পাসপোর্ট করা যাবে কিন্তু এই নিবন্ধন ঠিক করতে আমাদের ৭/৮০০/- টাকা খরচ করে আবার রংপুর যেতে হবে, যেহেতু এখন দিনাজপুরেই থাকি! টাকাটা বড় কথা না কিন্তু এধরনের গুরুত্বপূর্ণ কাজ কিভাবে তারা এত বড় ভুল দিয়ে করে ফেলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


