>ছেলেদের জীবনে এই একটা কষ্টই নির্ধারিত - তা হল সুন্নত দেয়া! এই সময়টাতে আমরা মা/ বোনেরা আমাদের ছেলে/ ভাইদের ব্যাপারে শঙ্কিত হই/ কষ্ট পাই/ কান্নাকাটি করি... কিন্তু......
>মেয়েদের কষ্ট ধাপে ধাপে... কিশোর বয়সে পিরিয়ড (সে সময় স্কুল/ কলেজে কিংবা রাস্তা- ঘাটে কোন মেয়ের চলা-ফেরায় অস্বাভাবিকতা দেখলে/ কিংবা অসাবধানতা বশত কাপড়ে কোন দাগ লেগে গেলে তা হাসির খোরাক হয় ছেলেদের কাছে! এমনিতেও মেয়েদের পিরিয়ড নিয়ে চলে- ছেলেদের মধ্যে হাসাহাসি- কানাকানি! অথচ তারা বুঝবে কি করে একটা মেয়ের প্রতি মাসের এই কষ্টটা কতটা ভয়ঙ্কর)
> বিয়ের পর সেক্স... একটা মেয়ের সতীত্ব হরণে ছেলেরা মজা পায়, গর্বিত হয় কিন্তু সতিচ্ছেদে যে কষ্ট তা কয়টা ছেলে বোঝার চেষ্টা করে?
>একজন মেয়ে যখন গর্ভবতী হয়- তখনকার কষ্ট একটা ছেলে বুঝতে পারে না, একটা মেয়ে যখন বাচ্চা জন্ম দেয়- সেই কষ্টটাও অনুভব করার শক্তি একটা ছেলের নেই এবং সে সময়ের সহযোগিতা / সহমর্মিতা খুব কম মেয়েই পায়! উল্টো রাস্তায় কোন গর্ভবতী দেখা গেলে পুরুষেরা অদ্ভুদ চোখে তাকায় কখনো মন্তব্য শোনা যায়- বাপ রে কত বড় পেট রে!!!!!
> আফটার ফরটি যখন কোন মেয়ের মেনাপোজ হয়- সে সময় স্বামীর সহযোগিতা খুব জরুরী কিন্তু সেক্ষেত্রেও মেয়েরা খুব কম সহযোগিতা পায়! বিশেষ করে- মেনাপোজ কালীন মহিলাদের “ ৫ মিনিটের হট ফ্ল্যাশ” খুব-ই কঠিন একটা সময়, যা অনেক মহিলার হয়ে থাকে... আর অনেক অজ্ঞ স্বামীরা মেনাপোজ হলে ভাবে স্ত্রী ব্যাবহারের অযোগ্য হয়ে গেছে... !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


