মন খারাপের মেঘলা আকাশটাকে ঝলমলে করে দেয়ার মানুষটা
একদিন হুট করেই সে আকাশে ঝড় উঠিয়ে চলে যায়...
ভালোবাসার বৃষ্টিতে সেই আকাশ আবার ভিজবে
এমনটা ভাবা বোকামী ছাড়া আর কিছু নয়...
তবু পাগল মন তো... সে না বোঝে কিছু ... না মানতে চায় কোনকিছু ...
উদাসীন বিকেলগুলিতে একাকী ছাদে হাঁটতে হাঁটতে
একাকীত্বে ডুবে থাকা সময়গুলিকে ফুঁ দিয়ে দূর করে দেয়ার যাদুকরটা
একদিন ছু-মন্তর পড়ে সত্যি সত্যি আরো বেশি একাকীত্বে ডুবিয়ে দিয়ে লাপাত্তা হয়ে যায়...
ছু-মন্তর পড়ে হুট হাট সে আবার সামনে চলে আসবে এমনটা ভাবা গাধামী ছাড়া আর কি হয়...?
তবু বোকা মন তো... সে গাধামীটাকেই বেছে নেয়...
ক্ষ্যাপাটে পাগলা টাইপের ছেলেটার ...
চলে যাওয়ার কষ্টে মেয়েটা কাঁদবে না
এমন আশা করা নিছক কথার কথা ছাড়া আর কি... হতে পারে...?
মন তো ... সে দিব্বি ছেলেটার কথা ভেবে যায় ......!
এত্ত এত্ত আহ্লাদী আবদারে ছটফট করা মেয়েটার চোখের কাজল লেপ্টে দিয়ে
হাজারো স্বপ্ন দেখানো ছেলেটা একদিন বাস্তবতার অজুহাতে পালিয়ে বেঁচে যায়...
শুধু মেয়েটার চোখে লেপ্টে যাওয়া কাজলের কালি থেকে
কষ্টের কালি জমতে জমতে চোখ দুটোই ঝাপসা হয়ে যায়...
সে পাশে নেই... কিংবা আছে
এই দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ভাল থাকার ছন্দের সুর কি জীবনে সেট করে নেয়া যায়...?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


