somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুকে আদর করুন/ তাদের আবদার রাখুন কিন্তু...

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

>তাদের মাথায় তুলবেন না! একটা শিশুকে ছোটবেলা থেকেই সঠিক ভাবে গড়ে তুলুন... কয়েকটি ঘটনার কথা বলছি- এসব শিশুকে বিগড়ে দেয় বৈকি - !
>> ঘটনা -১- আমার পরিচিত এক চাচী! তার ১ বছর ২ মাস বয়সের বাচ্চা আধো আধো কথা বলা শিখেছে কিন্তু অবাক করা ব্যাপার হল- সেই বাচ্চা কোথা থেকে যে “বাল” কথাটা শিখেছে তা কেউ জানে না, এই বাচ্চাটার সাথে কেউ কথা বললে, দুষ্টামি করলে কিংবা আনমনে বাচ্চাটা হুট-হাট “বাল” বলে! আশ্চর্যের বিষয় হল- এই বিষয়ে সেই চাচীকে অনেকেই সাবধান করে দিলেও তিনি তার বাচ্চা বলে শাসন করেন না কিংবা বাচ্চা যে এটা বলছে এবং এই কথাটা শিখে ফেলছে এব্যাপারে তাকে যে কিছু করতে হবে এই চিন্তা তার মধ্যে দেখিনা! তিনি বলেন ও তো মাসুম বাচ্চা, ওকে কি বলবো ? সত্যি অবাক হতে হয়! এখন থেকেই যদি এই বাচ্চাকে বুঝিয়ে বা ধমক দিয়ে এই কথাটা বলা ছাড়ানো না যায় তাহলে কি আদৌ এই বাচ্চাটা সঠিক পথে যাবে?
>>ঘটনা -২- পরিচিত এক মামী! তার কাছে নিজের বাচ্চা এতটা আদরের ছিল যে তিনি বলতেন, আমার বাচ্চা যা খেতে চাইবে , যখন-ই খেতে চাইবে আমি তা তখন-ই তাকে বানিয়ে খাওয়াবো! (স্বাভাবিক প্রত্যেক মা-ই তা চায়) এবং সত্যি সত্যি তার বাচ্চা মাঝ রাতে ঘুম ভেঙ্গে যদি পরোটা খেতে চেয়েছে তিনি বানিয়ে খাইয়েছেন, এছাড়া যখন-ই যা খেতে চেয়েছে তিনি দিয়েছেন, ফলে বাচ্চাটা ধীরে মোটা হতে হতে অসম্ভব মোটা হয়ে গিয়েছিল, বাচ্চাটা এটা আমাকে দিতেই হবে এই জেদটা নিজের মধ্যে গড়ে তুলেছিল, ফলাফল এখন সেই বাচ্চা আউট অফ কন্ট্রোল ! কাজটা কি তিনি ভাল করেছিলেন? >ঘটনা -৩- পটুয়াখালী থাকাকালীন একদিন এক আঙ্কেল/ আন্টি বেড়তাএ আসেন তাদের ৩ বছরের বাচ্চাকে নিয়ে! সে সময় আমার মামনী/ বাপি অফিসে ছিলেন! কিছুক্ষনের মধ্যেই সেই বাচ্চা আমাদের তালাবদ্ধ শোকেসের মধ্যে থাকা একটা খেলনার জন্য অইরকম কান্নাকাটি শুরু করেন এবং আঙ্কেল তার বাচ্চাকে না বুঝিয়ে, শাসন না করে, (মানে অন্যের বাসার জিনিস যে ধরতে হয় না ) উলটো আমাকে চাপ দিতে থাকেন শোকেস খুলে সেই খেলনা তাকে বের করে দিতে!! আমি যে তাকে এতবার বলছি- চাবি নেই আমার কাছে এরপর ও জেদাজেদি করেছিলেন তিনি! এইটা কি তার ঠিক হয়েছিল? এরপর সেই বাচ্চা যেখানেই যেত সেখানেই যা দেখত তাই নিতে চাইত!!
>>> বাবা- মা-ই যদি সন্তানকে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই শিক্ষাটা ছোট্ট বেলা থেকেই না দেন তাহলে সেই শিশুটা কি শিখবে...? বলতে পারেন? ইদানিং কালের অনেক বাবা- মা’কে দেখি এরকম! করছে করুক ছোট বাচ্চা এই মনোভাব! আসলেই কি আপনারা ঠিক কাজ করছেন? ভেবে দেখুন একবার!
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×