somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন বারবার মনে হয় সেই একজনটা থাকুক না আজীবন আমার পাশে... আমার ছায়াসঙ্গী হয়ে...

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু এদিক সেদিক হলেই কেউ একজন বকছে, ইচ্ছেমত গালি দিচ্ছে... শুনতে খারাপ লাগে না রে...
অনেকজনের দরকার নেই, সেই কেউ একজনটার থাকা দরকার...
আমি স্পষ্ট টের পাই কেউ একজন ভাবছে আমাকে নিয়ে...
জ্বর হলেই সে আদুরে সেবা করে...
আলতো করে কপালে হাত বুলিয়ে দেয় ,নাকের সর্দি নিজের টি-শার্টে মুছে দেয়
আর সমান তালে বকে চলে- কত জ্বালাবি আমাকে? মেরে ফেলবি নাকি এভাবে জ্বালিয়ে হু...?
কথা শুনিস না কেন? কেন এমন করিস... !
আহ্‌ তার সেই উৎকণ্ঠা, ভাবনা মনে প্রশান্তি এনে দেয়...
আমি যখন হাপুশুপুস করে কাঁদি সেই একজনটা বুকে টেনে নেয়- আমাকে কাঁদতে দেয়...
আর বলে চলে-বাচ্চাদের মত করে কাঁদছিস কেন রে হারামী? কিন্তু কান্না থামায় না...
শেষে যখন কাঁদতে কাঁদতে আমি হাঁপিয়ে যাই, চোখের কাজল লেপ্টে যায় সেই একজনটা বলে চলে-
অই দেখ, চেহারাটা একটু আয়নায় দেখ তো, কেমন পেত্নীর মত হয়ে গেছিস...আমার সুন্দলী বউটা...
বুকের ভেতরের হাহাকারটা তখন ভয়ঙ্কর ভালোলাগায় ভরে যায়...
সেই একজনটা তখন বলে চলে- আয় তোকে বাচ্চাদের মত করে ঘুম পাড়িয়ে দেই...
রাজ্যের ঘুম এসে তখন ভিড় করে আমার দু’চোখে... !
না খাওয়ার অনিয়মের জন্য সেই একজনটা আমাকে বাচ্চাদের মত করে বকতেই থাকে ...
পারলে মারে... হিহিহি শেষে আমার সাথে না পেরে নিজেই খাইয়ে দেয় বাচ্চাদের মত করে ভুলিয়ে...
আমার সব অনিয়ম তখন ধরা খেয়ে যায় তার কাছে...
সেই একজনটা আমার চুল থেকে ক্লিপ খুলে নেয়...
এলো চুল আরো বেশি আউলিয়ে দিয়ে আমাকে পাগলী পাগলী বলে ক্ষ্যাপায় ...
তখন সত্যি সত্যি পাগলামিতে আমাকে পেয়েবসে...
সেই একজনটা আমার এলো চুল কপাল থেকে সরিয়ে দেয়ার অজুহাতে কালো টিপটা চুপিসারে খুলে নেয়...
তখন অদ্ভুদ মায়া খেলে যায় দু’চোখে...
আমার হাতের চুড়ির রিনিঝিনি শব্দে সেই একজনটার দু’চোখে ঘোরলাগা দৃষ্টি আসে...
ভাবলেই শিরশিরে একটা অনুভূতি খেলেযায় বুকের মাঝে...
আমার পায়ে থাকা নূপুরের ঝম ঝম শব্দে সেই একজন যখন আমাকে খুঁজে বেড়ায়...
লুকোচুরি খেলাতে মন তখন মেতে ওঠে...
ঘুম আসছে না বললেই সেই একজনটা যখন- চুলে বিলি কেটে বুকে আগলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়...
তখন ভাবতেই ভাল লাগে... সেই একজনটার কতটা দরকার এই জীবনে...
কুট কুট করে সেই একজনটা ঝগড়া করে...
আবার অভিমান ভাঙ্গাতে কান ধরে উঠ বস করে...
তখন বারবার মনে হয় সেই একজনটা থাকুক না আজীবন আমার পাশে...
আমার ছায়াসঙ্গী হয়ে...
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×